shomoynew_wp969 সোয়া ২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


সোয়া ২ ঘণ্টা পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক


প্রকাশিত:
৯ আগস্ট ২০২৩ ১১:১৯

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:০২

 ফাইল ছবি

মেট্রোরেলের লাইনে বিদ্যুৎ সরবরাহকারী সাবস্টেশনগুলোর মধ্যে শেওড়াপাড়া সাবস্টেশন বৈদ্যুতিক লাইন ফেইল করায় সকাল সাড়ে ৯টা থেকে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। সোয়া ২ ঘণ্টা বন্ধ থাকার পর বেলা ১১টা ৪৫ মিনিটে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমটিসিএলের একটি বিশ্বস্ত সূত্র। এর আগে সূত্র জানায়, শেওড়াপাড়া পাওয়ার সাবস্টেশন পাওয়ার সাপ্লাই দেওয়া হয় মেইন লাইনে। কোনো কারণে পাওয়ার সাবস্টেশনের ওই বৈদ্যুতিক লাইনটি ফেইল করেছে। ফলে সকাল সাড়ে ৯টা থেকে ট্রেন চলাচল বন্ধ ছিল।

এর আগে সোমাবার (৭ আগস্ট) সকালে সামান্য যান্ত্রিক ত্রুটির কারণে মেট্রো ট্রেন ছাড়তে ৪০ মিনিট বিলম্ব হয়। ফলে সকাল ৮টায় মেট্রোরেল চলাচল শুরুর কথা থাকলেও তা ছাড়ে সকাল ৮টা ৪০ মিনিটে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top