shomoynew_wp969 ২৬০ ফ্লাইটে দেশে ফিরেছেন ৯৮,৭৪৬ জন হাজি, মৃত্যু ১১৭ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


২৬০ ফ্লাইটে দেশে ফিরেছেন ৯৮,৭৪৬ জন হাজি, মৃত্যু ১১৭


প্রকাশিত:
২৭ জুলাই ২০২৩ ০৬:৩০

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৮

 ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে ২৬০টি ফ্লাইটে সৌদি আরব থেকে দেশে ফিরেছেন ৯৮ হাজার ৭৪৬ জন হাজি। এবার হজ করতে গিয়ে এ পর্যন্ত ১১৭ জন বাংলাদেশির মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এরমধ্যে সর্বশেষ মঙ্গলবার (২৫ জুলাই) মারা গেছেন ২ জন। তবে বুধবার কোনো হাজীর মারা যাওয়ার খবর পাওয়া যায়নি।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

বুধবার (২৬ জুলাই) রাতে হজ বুলেটিনে জানানো হয়, বুধবার রাত ১টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ফিরতি ফ্লাইট সংখ্যা ২৬০টি। এরমধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১২৩টি, সৌদি এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৯৭টি ও ফ্লাইনাস এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ৪০টি।

এদিকে, এবার হজে গিয়ে এখন পর্যন্ত ১১৭ জন বাংলাদেশি মারা গেছেন। তাদের মধ্যে পুরুষের সংখ্যা ৯১ ও নারী ২৬ জন। যারা মারা গেছেন তাদের মধ্যে মক্কায় ৯৫, মদিনায় ৮, জেদ্দায় ২, মিনায় ৯, আরাফায় ২, মুজদালিফায় একজন মারা গেছেন। সৌদি আরবের আইন অনুযায়ী, সেখানেই তাদের দাফন করা হয়েছে।

গত ২৭ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হয়। চলতি বছর বাংলাদেশ থেকে মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজ পালনে সৌদি আরব যান। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট গত ২ জুলাই শুরু হয় এবং শেষ হবে আগামী ২ আগস্ট।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top