shomoynew_wp969 মানবসৃষ্ট বিপর্যয় থেকে সতর্ক থাকতে হবে : মোমেন | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


মানবসৃষ্ট বিপর্যয় থেকে সতর্ক থাকতে হবে : মোমেন


প্রকাশিত:
২২ জুলাই ২০২৩ ১২:৩১

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৩৮

ছবি সংগৃহিত

পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশ একটি আদর্শ দেশ। দেশের ডিজাস্টার ম্যানেজমেন্ট টেকনিক নিয়ে আমরা গর্বিত।

তবে গত ছয় বছরে আমাদের দেশের ১ লাখ ৮০ হাজার কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। এটা পৃথিবীর সব দেশেই হয়। আমাদের দেশেও হয়েছে। তবে এ ক্ষতির পরিমাণ আরও কমিয়ে আনতে হবে।

শনিবার (২২ জুলাই) বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স (বিআইপি) কনফারেন্স হলে ‘নগর দুর্যোগ ঝুঁকি হ্রাসে করণীয় : প্রেক্ষিত ঢাকা’ শীর্ষক গোলটেবিল আলোচনায় সভায় এসব কথা বলেন তিনি৷

তিনি বলেন, আমরা এতদিন শুধু প্রাকৃতিক দুর্যোগ নিয়ে কাজ করেছি। কিন্তু এখন আরও বিস্তৃত কাজ করার সুযোগ এসেছে। মানবসৃষ্ট বিপর্যয় থেকেও সতর্কতা অবলম্বন করতে হবে। ঢাকা তো দেয়ালের রাজধানী হয়ে গেছে।

আজকাল আমাদের শহর-গ্রামে একটি দেয়ালের সাথে আরেকটা দেয়াল ঘেঁষে দালান করা হচ্ছে। কেউ কেউ দালান না করলেও সীমানা দেয়াল দিচ্ছেন। নগরবাসীদের সময় এসেছে দেয়াল দেওয়ার প্রবণতা থেকে সরে আসার।

তা না হলে একটু ভেতরের দিকের বাড়িগুলোতে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়িও প্রবেশ করতে পারবে না। আমরাই এখন দুর্যোগ সৃষ্টির কারণ হচ্ছি । এসব ক্ষেত্রে আমাদের সচেতনতা জরুরি।

পররাষ্ট্র মন্ত্রী বলেন, ভূমিকম্প-প্রবণ এলাকায় পর্যাপ্ত মাঠ রাখতে হবে। যাতে মানুষ ভূমিকম্প চলাকালীন সময় আশ্রয় নিতে পারে। যে কোনো অগ্নিকাণ্ডের ঘটনায় পানির প্রয়োজনে জলাশয়গুলোকেও বাঁচিয়ে রাখতে হবে। ভবনগুলোতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা রাখতে হবে। এক্ষেত্রে দেশের গণমাধ্যমকেও এগিয়ে আসতে হবে। জনসচেতনতা তৈরি করতে হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top