shomoynew_wp969 দেশে ফিরেছেন ৩৮ হাজার ৪ হাজি, ৯৮ জনের মৃত্যু | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


দেশে ফিরেছেন ৩৮ হাজার ৪ হাজি, ৯৮ জনের মৃত্যু


প্রকাশিত:
১১ জুলাই ২০২৩ ০৬:৫৩

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১২

 ফাইল ছবি

পবিত্র হজ পালন শেষে সৌদি আরব থেকে দেশে ফিরছেন হাজিরা। গত ২ জুলাই থেকে শুরু হওয়া ফিরতি ১৫৯টি হজ ফ্লাইটে (সবশেষ তথ্য) দেশে ফিরেছেন ৩৮ হাজার ৪ জন হাজি।

এদিকে চলতি বছর হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৮ জন হাজি মারা যাওয়ার খবর দিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এর মধ্যে সর্বশেষ সোমবার (৯ জুলাই) মারা গেছেন দুজন।

ধর্ম মন্ত্রণালয়ের হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা ও সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

তথ্যমতে, তিন এয়ারলাইন্সের মোট ১৫৯টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট সংখ্যা ১৫৯টি, সৌদিয়া এয়ারলাইন্স পরিচালিত ফ্লাইট ১১৩টি এবং ফ্লাইনাসের ফ্লাইট ৫৩টি।

অন্যদিকে চলতি বছর পবিত্র হজ পালন করতে গিয়ে এখন পর্যন্ত ৯৮ জন হাজি মারা গেছেন। এদের মধ্যে ৭৪ জন পুরুষ ও ২৪ জন নারী। এর মধ্যে মক্কায় মারা গেছেন ৮২ জন, মদিনায় ৫, জেদ্দা ১, মিনায় ৭, আরাফায় ২ এবং মুজদালিফায় ১ জন।

উল্লেখ্য, চলতি বছর বাংলাদেশ থেকে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় মোট ১ লাখ ২২ হাজার ৮৮৪ জন হজে যান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top