shomoynew_wp969 সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সাংবাদিক কল্যাণ ট্রাস্টকে ১০ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২১ ০৮:৪০

আপডেট:
২৭ এপ্রিল ২০২১ ১০:০৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ছবি: সংগৃহীত

করোনা মহামারির দ্বিতীয় ঢেউয়ের সময় দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য ১০ কোটি টাকা অনুদান দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মঙ্গলবার (২৭ এপ্রিল) প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা সংক্রমণের এই দুঃসময়ে দেশব্যাপী সাংবাদিকদের সহযোগিতার জন্য ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ১০ কোটি টাকা দিয়েছেন।

এর আগে ২০১৮ সালেও ‘সাংবাদিক কল্যাণ ট্রাস্ট’কে ২০ কোটি টাকা অনুদান দিয়েছিলেন প্রধানমন্ত্রী।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top