shomoynew_wp969 সৌদি পৌঁছেছেন ৯৬ হাজার ৯১৯ হজযাত্রী | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


সৌদি পৌঁছেছেন ৯৬ হাজার ৯১৯ হজযাত্রী


প্রকাশিত:
১৯ জুন ২০২৩ ০৬:৪২

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১১:৪৮

 ফাইল ছবি

বাংলাদেশ থেকে চলতি বছর এখন পর্যন্ত (১৯ জুন রাত ১টা ৫৯ মিনিট) ৯৬ হাজার ৯১৯ জন হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৯ হাজার ৭৯৮ ও বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী ৮৭ হাজার ১২১ জন। এখন পর্যন্ত ১ লাখ ২১ হাজার ৭১৫টি ভিসা ইস্যু করা হয়েছে।

হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্পডেস্ক।

এদিকে এখন পর্যন্ত ২২ জন হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৯ জন পুরুষ ও তিন জন নারী। তাদের মধ্যে মক্কায় মারা গেছেন ১৯ জন, মদিনায় ৩ জন। সবশেষ মারা যাওয়া ব্যক্তির নাম আবদুল কুদ্দুস খান (৬৪) ।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৮ জুন হজ অনুষ্ঠিত হবে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৬০৩টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২১ মে। শেষ হজ ফ্লাইট ২২ জুন। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ২ জুলাই আর শেষ ফিরতি ফ্লাইট ২ আগস্ট।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top