shomoynew_wp969 মিরপুর চিড়িয়াখানায় শিশুর হাত খেয়ে ফেললো হায়েনা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


মিরপুরের জাতীয় চিড়িয়াখানা

মিরপুর চিড়িয়াখানায় শিশুর হাত খেয়ে ফেললো হায়েনা


প্রকাশিত:
৮ জুন ২০২৩ ১৪:২২

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৭

ফাইল ছবি

রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় কামড়ে এক শিশুর হাত খেয়ে ফেলেছে হায়েনা। বৃহস্পতিবার (০৮ জুন) এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন জাতীয় চিড়িয়াখানার পরিচালক মো. রফিকুল ইসলাম তালুকদার।

পরিচালক জানান, আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে বাবা-মায়ের সঙ্গে আহত বাচ্চাটি চিড়িয়াখানায় আসে। বাচ্চাটির বয়স দুই থেকে আড়াই বছর হবে। বাচ্চাটার মা-বাবাই নিরাপত্তা বেষ্টনী পার হয়ে হায়নার খাঁচার কাছে চলে আসে। যদিও খাঁচায় নেট দেওয়া ছিল। কিন্তু ছোট বাচ্চা নেটের ভেতর দিয়ে হাত দিয়েছিল। তখনই বাচ্চাটার হাত কামড়ে কবজি থেকে বিচ্ছিন্ন করে ফেলে হায়না এবং বিচ্ছিন্ন হাতটি খেয়ে ফেলে।

তিনি বলেন, ঘটনাটি ঘটার সঙ্গে সঙ্গেই আমাদের নিরাপত্তাকর্মী বাচ্চাটার হাত ধরে ভেটেনারি হাসপাতালে নিয়ে এলে দ্রুততার সঙ্গে প্রাথমিক চিকিৎসা দিয়ে হাতে মেডিসিন দেয়। এরপর পঙ্গু হাসপাতালে নিয়ে যাই। ঘটনার সঙ্গে সঙ্গেই অধিদপ্তর থেকে কর্মকর্তারা এসেছিলেন।

তিনি আরও বলেন, বর্তমানে আমাদের তত্ত্বাবধায়নে শিশুটির চিকিৎসা করা হচ্ছে। এই ঘটনায় ইতোমধ্যে মন্ত্রণালয় ও অধিদপ্তর আলাদা আলাদা দুটি তদন্ত কমিটি গঠন করেছে। একইসঙ্গে মন্ত্রী মহোদয় বিষয়টির খোঁজ-খবর নিচ্ছেন।
তবে এই ঘটনার পর নিরাপত্তা নিয়ে আমাদের নতুন করে চিন্তা-ভাবনা করতে হবে বলে জানান তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top