shomoynew_wp969 ঘূর্ণিঝড় মোখা : মিয়ানমারের জন্য ১২০ টন ত্রাণ পাঠাল বাংলাদেশ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


ঘূর্ণিঝড় মোখা : মিয়ানমারের জন্য ১২০ টন ত্রাণ পাঠাল বাংলাদেশ


প্রকাশিত:
৩ জুন ২০২৩ ১২:২৪

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৭

 ফাইল ছবি

ঘূর্ণিঝড় মোখায় মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্ষতিগ্রস্তদের জন্য ১২০ টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছে বাংলা‌দেশ। ত্রাণ সামগ্রীর ম‌ধ্যে শুক‌নো খাবার ও ওষুধ র‌য়ে‌ছে।

শ‌নিবার (৩ জুন) নৌ-বা‌হিনীর জাহাজ সমুদ্র জয়ে ক‌রে এসব ত্রাণ স‌ামগ্রী মিয়ানমা‌রের উদ্দেশে রওনা ক‌রে‌।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ঢাকা পোস্ট‌কে এ তথ‌্য নিশ্চিত ক‌রে‌ ব‌লেন, ঘূর্ণিঝড় মোখায় ক্ষতিগ্রস্ত মিয়ানমারের রাখাইন রাজ্যের জন্য ১২০ টন ত্রাণ সামগ্রী পাঠানো হ‌য়ে‌ছে। পররাষ্ট্র, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ, স্বাস্থ্য মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টদের সহ‌যো‌গিতায় এসব ত্রাণ মিয়ানমা‌রের জন‌্য পাঠা‌নো হ‌য়ে‌ছে।

এদিকে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞ‌প্তি‌তে জানা‌নো হয়, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পররাষ্ট্র মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এবং সশস্ত্র বাহিনী বিভাগের সমন্বিত প্রয়াসে ঘূর্ণিঝড় ‘মোখা’য় ক্ষতিগ্রস্ত মিয়ানমারে খাদ্য ও চিকিৎসা সহায়তা নিয়ে যাচ্ছে নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’।

উল্লেখ্য, গত ১৪ মে ঘূর্ণিঝড় মোখায় ব্যাপক ক্ষতির মুখে পড়ে মিয়ানমা‌রের রাখাইন রাজ্য। ওই ঘূর্ণিঝড়ে রাখাইনে দেড় শতাধিক মানুষের মৃত্যু হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top