shomoynew_wp969 বুয়েটের পাশে ডাস্টবিনে পড়েছিল নবজাতকের মরদেহ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৫শে মাঘ ১৪৩২


বুয়েটের পাশে ডাস্টবিনে পড়েছিল নবজাতকের মরদেহ


প্রকাশিত:
২৭ মে ২০২৩ ০৯:০৬

আপডেট:
২৭ মে ২০২৩ ০৯:০৭

 ফাইল ছবি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসের পাশের একটি ডাস্টবিন থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক বালা বলেন, আমরা বেলা সাড়ে ১১টার দিকে খবর পাই বুয়েটের পাশে ডাচ-বাংলা ব্যাংকের সাথে ডাস্টবিনে একটি ছেলে নবজাতক পাওয়া গেছে। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি আরও বলেন, আশপাশের সিসি ফুটেজ দেখে কে বা কারা ওই নবজাতককে ফেলে গেল সেটি জানার চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে পাঠানো হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top