shomoynew_wp969 রাজধানীতে ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


রাজধানীতে ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়


প্রকাশিত:
২৭ এপ্রিল ২০২৩ ১৫:১৬

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২১

 ফাইল ছবি

রাজধানীতে সর্বোচ্চ ৭৪ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড় বয়ে গেছে। এছাড়া দেশের ১৪ অঞ্চলে ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্র বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ঢাকার এয়ারপোর্টে সর্বোচ্চ ৭৪ কিলোমিটার ও আগারগাঁওয়ে ৬০ কিলোমিটার ঝড়ের বেগ রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেন।

তিনি বলেন, আজ রাত ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। ওই পূর্বাভাসে বলা হয়েছে- ময়মনসিংহ, টাঙ্গাইল, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিকে থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

তিনি আরও জানান, দেশের অন্যত্র পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি ও বজ্র বৃষ্টিসহ অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top