shomoynew_wp969 শপথ গ্রহণ শেষে গুলশানের বাসায় ফিরলেন মো. সাহাবুদ্দিন | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


শপথ গ্রহণ শেষে গুলশানের বাসায় ফিরলেন মো. সাহাবুদ্দিন


প্রকাশিত:
২৪ এপ্রিল ২০২৩ ০৮:২৭

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:২৩

ছবি সংগৃহিত

দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ শেষে বঙ্গভবন থেকে গুলশানের নিজ বাসায় ফিরেছেন মো. সাহাবুদ্দিন।

সোমবার (২৪ এপ্রিল) বেলা ১১টা ৪৮ মিনিটে বঙ্গভবন থেকে তার গাড়িবহর বের হয়।

এদিন বেলা ১১টার দিকে বঙ্গভবনের দরবার হলে বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে মো. সাহাবুদ্দিনে শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী।

শপথ অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রধান বিচারপতি, মন্ত্রিপরিষদের সদস্য, সংসদ সদস্য, সামরিক-বেসামরিক আমলারা। এছাড়া বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন পেশার প্রতিনিধি ও বিশিষ্ট নাগরিকরাও আসেন শপথগ্রহণ অনুষ্ঠানে।

অন্যদিকে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বেশি সময়ের রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ দুই মেয়াদে টানা ১০ বছর দায়িত্ব পালন শেষে বঙ্গভবন ছেড়ে যাচ্ছেন আজ। দায়িত্ব হস্তান্তরের পর বঙ্গভবন ছেড়ে আবদুল হামিদ উঠবেন রাজধানীর নিকুঞ্জের ৬ লেক ড্রাইভ রোডে তার নিজের বাড়িতে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top