shomoynew_wp969 ঈদের প্রধান জামাত আয়োজন নির্বিঘ্ন করতে দক্ষিণ সিটির সভা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শনিবার, ৭ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


ঈদের প্রধান জামাত আয়োজন নির্বিঘ্ন করতে দক্ষিণ সিটির সভা


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৩ ১০:৪৭

আপডেট:
৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৬

ছবি সংগৃহিত

জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল ফিতরের প্রধান ঈদ জামাত নির্বিঘ্ন করতে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ এপ্রিল) দুপুরে নগর ভবনের বুড়িগঙ্গা হলে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস সভায় সভাপতিত্ব করেন।

সভায় তাপস বলেন, এবার জাতীয় ঈদগাহ ময়দানে রাষ্ট্রপতিসহ ভিভিআইপিরা অংশ নেবেন বলে আমরা আশা করছি। এছাড়াও ঢাকাবাসী স্বতঃস্ফূর্তভাবে ঈদের প্রধান জামাতে অংশ নিয়ে থাকেন। তাই এই আয়োজন নির্বিঘ্ন করার লক্ষ্যেই আজকের এই সমন্বয় সভা।

সভায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ছাড়াও সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ, সংস্থা ও দপ্তর থেকে অংশগ্রহণকারী ব্যক্তিরা তাদের মতামত উপস্থাপন করেন এবং একটি সুশৃঙ্খল, সুন্দর ও সাবলীল ঈদ জামাত অনুষ্ঠিত হওয়ার বিষয়ে আশা প্রকাশ করেন।

সভায় জানানো হয়, সকাল সাড়ে ৮টায় জাতীয় ঈদগাহ ময়দানে এবারের ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে।

সভায় এসএসএফের প্রতিনিধি নিরাপত্তা সংক্রান্ত খুঁটিনাটি বিষয় উপস্থাপন করেন। এতে আরও উপস্থিত ছিলেন করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো মিজানুর রহমান, সচিব আকরামুজ্জামান, প্রধান প্রকৌশলী সালেহ আহম্মেদ, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মাহমুদুর রহমান হাবিব, ঢাকা বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার জহিরুল ইসলাম, অঞ্চল-১ এর আঞ্চলিক নির্বাহী
কর্মকর্তা মেরীনা নাজনীন, বাংলাদেশ সুপ্রিম কোর্টের ডেপুটি রেজিস্ট্রার হাসান মো. আরিফুর রহমান, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপ-সচিব মো. সাখাওয়াৎ হোসেন, ডিএমপির রমনার জোনের ডিসি মো. শহিদুল্লাহ, ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মো. আনিছুর রহমান সরকার, র‍্যাব-৩ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. কামরুল হাসানসহ ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, ডিপিডিসি, ঢাকা ওয়াসা, ঢাকা জেলার সিভিল সার্জন, ঢাকা জেলা প্রশাসন, এসবি, বিটিসিএল, গণযোগাযোগ অধিদপ্তরসহ সংশ্লিষ্ট সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top