shomoynew_wp969 সুপ্রিম কোর্টে পুলিশের লাঠিচার্জ : রিটের শুনানি ২৭ মার্চ | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


সুপ্রিম কোর্টে পুলিশের লাঠিচার্জ : রিটের শুনানি ২৭ মার্চ


প্রকাশিত:
২১ মার্চ ২০২৩ ১৪:১৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ২১:৫৮

ছবি সংগৃহিত

সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনে আইনজীবী ও সাংবাদিকদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনা তদন্তের জন্য কমিটি গঠনের নির্দেশনা চেয়ে করা রিট শুনানির জন্য আগামী ২৭ মার্চ দিন ধার্য করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২১ মার্চ) বিচারপতি মো. খসরুজ্জামান ও বিচারপতি মো. মাহমুদ হাসান তালুকদারের বেঞ্চ এ দিন ধার্য করেন।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী এ জে মোহাম্মদ আলী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়।

১৯ মার্চ রিট আবেদনটি দায়ের করেন সুপ্রিম কোর্ট বার নির্বাচনের বিএনপি সমর্থিত ১৪ প্রার্থী।

রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের সচিব, আইন সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল, পুলিশের মহাপরিদর্শক, ঢাকা মহানগর পুলিশ কমিশনার, ডিবির উপ-কমিশনার ও শাহবাগ থানার ওসিকে বিবাদী করা হয়েছে।

আইনজীবী ও সাংবাদিকদদের পেটানোর ঘটনা কেন আইনগত কর্তৃত্ব বহির্ভূত হবে না সেই মর্মে রুল জারির আর্জি জানানো হয়েছে আবেদনে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top