shomoynew_wp969 রেলের টিকিট কালোবাজারি প্রতিরোধে যুক্ত হচ্ছে ৩ সেবা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


রেলের টিকিট কালোবাজারি প্রতিরোধে যুক্ত হচ্ছে ৩ সেবা


প্রকাশিত:
২৮ ফেব্রুয়ারি ২০২৩ ১১:৪৮

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৭

প্রতীকী ছবি

রেলের টিকিট কালোবাজারি প্রতিরোধ ও বিনা টিকিটে ভ্রমণকারীদের থেকে সহজে জরিমানাসহ ভাড়া আদায়ের জন্য রেলওয়ে টিকিটিং ব্যবস্থায় তিনটি সেবা অন্তর্ভুক্ত হচ্ছে আগামীকাল (১ মার্চ) থেকে। এসব সেবার মধ্যে রয়েছে জাতীয় পরিচয়পত্র যাচাইয়ের মাধ্যমে রেলওয়ের আন্তঃনগর ট্রেনের টিকিটিং ব্যবস্থা, টিকিট চেকিং ব্যবস্থায় পস (পয়েন্ট অব সেলস) মেশিনের প্রবর্তন এবং অনলাইনের মাধ্যমে কেনা টিকিট অনলাইনেই ফেরত দেওয়ার ব্যবস্থা।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ‌‘টিকিট যার, ভ্রমণ তার’ নিশ্চিত করার জন্য আন্তঃনগর ট্রেনের টিকিট কেনার আগে প্রত্যেক যাত্রীকে জাতীয় পরিচয়পত্রের নম্বর বা জন্ম নিবন্ধন সনদ যাচাই করে রেজিস্ট্রেশন বা নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করা বাধ্যতামূলক করেছে। কাউন্টার, অনলাইন ও মোবাইল অ্যাপের মাধ্যমে টিকিট ক্রয়কারী যাত্রীরা অনলাইন অথবা মোবাইল ফোনের এসএমএসের মাধ্যমে যেকোনো সময় বাংলাদেশ রেলওয়ের টিকিটিং সিস্টেমে খুব সহজেই নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

নিবন্ধন করতে হবে যেভাবে

দ্বিতীয় ধাপে এনআইডি নম্বর ও জন্ম তারিখ লিখে ভেরিফাই বাটনে ক্লিক করতে হবে। এনআইডি নম্বর ও জন্ম তারিখ সঠিকভাবে প্রবেশ করালে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সফলভাবে সম্পন্ন হবে। যদি একই এনআইডি নম্বর আগে ব্যবহার করা হয়ে থাকে তবে রেজিস্ট্রেশন করা যাবে না।

নতুন নিবন্ধনকারীর ক্ষেত্রে https://eticket.railway.gov.bd ওয়েবসাইট অথবা রেলসেবা অ্যাপে গিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের জন্য প্রথমে মোবাইল নম্বর, এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রবেশ করানোর পর ভেরিফাই অপশনে ক্লিক করতে হবে। সকল তথ্য ঠিক থাকলে ভেরিফাই অপশনে ক্লিক করার পর সহজ থেকে আপনার মোবাইলে একটি ৪ ডিজিটের পিন পাঠানো হবে। সেই পিন প্রবেশ করালে আপনার জাতীয় পরিচয়পত্রে থাকা নাম অটোমেটিক সংযুক্ত হয়ে একটি একাউন্ট তৈরি হবে।

অফলাইন-এসএমএসের মাধ্যমে নিবন্ধন পদ্ধতি

মোবাইল থেকে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে BR স্পেস এনআইডি নম্বর স্পেস দিয়ে জন্ম তারিখ (জন্ম সাল-মাস-দিন) লিখে এসএমএস পাঠাতে হবে ২৬৯৬৯ নম্বরে। ফিরতি এসএমএস এর মাধ্যমে নিবন্ধন সফল না ব্যর্থ হয়েছে তা জানিয়ে দেওয়া হবে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি রেলভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য তুলে ধরেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মো. হুমায়ন কবির, রেলওয়ের মহাপরিচালক কামরুল আহসান প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top