shomoynew_wp969 তুরস্কে মানবিক সহায়তা দিলো ডিএনসিসি | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


তুরস্কে মানবিক সহায়তা দিলো ডিএনসিসি


প্রকাশিত:
২০ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:১৫

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৬:১২

ছবি সংগৃহিত

ভূমিকম্পে বিপর্যস্ত তুরস্কে মানবিক সহায়তা দিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। করপোরেশনের দ্বিতীয় পরিষদের ২০তম সভায় এ সিদ্ধান্ত অনুযায়ী এই মানবিক সহায়তা দিলো সংস্থাটি।

আজ (সোমবার) গুলশান নগর ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে মানবিক সহায়তার পণ্যসামগ্রীগুলো তুলে দেন মেয়র আতিকুল ইসলাম। তুরস্কের পক্ষে এসব পণ্য গ্রহণ করেন টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) প্রতিনিধি। অনুষ্ঠান শেষে বেশ কয়েকটি ট্রাকে এসব পণ্য বুঝিয়ে দেওয়া হয়।

এ সময় মেয়র বলেন, তুরস্ক আমাদের বন্ধু, তাদের বিপদে পাশে দাঁড়ানোর দায়িত্ব থেকে আমরা সেখানকার মানুষকে জ্যাকেট, কম্বল, রুম হিটার, সোয়েটারসহ এখনকার জন্য প্রয়োজনীয় পণ্য-সামগ্রী পাঠাচ্ছি। ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুরস্কে মানুষের খাবারের ও ওষুধের অভাব। তীব্র শীতে সেখানে শীতের পোশাক খুব প্রয়োজন। এই কঠিন সময়ে তুরস্কের মানুষের জন্য আমরা ডিএনসিসি থেকে মানবিক সহায়তা দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারছি।

তিনি আরও বলেন, বাংলাদেশ ও তুরস্কের মধ্যে অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বিদ্যমান। তুরস্কের রাজধানী আঙ্কারায় আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আবক্ষ ভাস্কর্য ও তার নামে একটি পার্ক করা হয়েছে। আবার তুরস্কের জাতির পিতা কামাল আতাতুর্কের নামে ঢাকার বনানীতে একটি সড়ক রয়েছে। এছাড়াও বনানীর সড়কটির সংলগ্ন একটি পার্কও কামাল আতাতুর্কের নামে নামকরণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুই দেশের মধ্যে অনেক গভীর সম্পর্ক রয়েছে। তুরস্কের এই কঠিন সময়ে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া আমাদের মানবিক দায়িত্ব।

এ সময় ঢাকা উত্তর সিটি করপোরেশনের উর্ধ্বতন কর্মকর্তা, কাউন্সিলরসহ টার্কিশ কো-অপারেশন অ্যান্ড কো-অর্ডিনেশন এজেন্সির (টিকা) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top