shomoynew_wp969 একুশে ফেব্রুয়ারি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ আইজিপির | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


একুশে ফেব্রুয়ারি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ আইজিপির


প্রকাশিত:
১৬ ফেব্রুয়ারি ২০২৩ ২০:০৪

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪০

ছবি সংগৃহিত

আসন্ন একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বৃহস্পতিবার সকালে পুলিশ সদর দপ্তর থেকে এক ভার্চুয়াল সভায় এ নির্দেশ দেন। সকল মহানগর পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপার ও অন্যান্য ইউনিটের প্রধানরা সভায় যুক্ত ছিলেন।

পুলিশ সদর দপ্তর প্রান্তে অতিরিক্ত আইজিপি (প্রশাসন) কামরুল আহসান, অতিরিক্ত আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) আতিকুল ইসলাম, অতিরিক্ত আইজিপি (লজিস্টিকস অ্যান্ড অ্যাসেট অ্যাকুইজিশন) মাজহারুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় আইজিপি বলেন, একুশের ভাবগাম্ভীর্য ও চেতনাবিরোধী অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় গোয়েন্দা তথ্য ও নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা করে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হবে। গুজবের বিষয়ে সতর্ক থাকতে হবে এবং গুজব রটনাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। সামাজিক যোগাযোগ মাধ্যম নিবিড়ভাবে মনিটরিং করতে হবে। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে দেশের বড় বড় শহরে কেন্দ্রীয় শহীদ মিনার নজরদারির আওতায় আনার নির্দেশ দেন আইজিপি।

আইজিপি আশা প্রকাশ করেন, অতীতের মতো এবারও দেশের সম্মানিত নাগরিকরা নির্বিঘ্নে-নিরাপদে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top