shomoynew_wp969 প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেরেক শোলে | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ডেরেক শোলে


প্রকাশিত:
১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১১:২৩

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪০

ছবি সংগৃহিত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর উপদেষ্টা ও পররাষ্ট্র দপ্তরের কাউন্সিলর ডেরেক এইচ শোলে। বুধবার (১৫ ফেব্রুয়ারি) সকালের গণভবনে সাক্ষাৎ করেন তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান জাহিদ তুষার বিষয়টি নিশ্চিত করেছেন।

রোহিঙ্গা বিষয়ে আলোচনা করতে গতকাল (মঙ্গলবার) সন্ধ্যায় দুই দিনের সফরে ঢাকায় এসেছেন শোলে। আজই তিনি ঢাকা ছাড়বেন।

সফরকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে সাক্ষাৎ ছাড়াও সুশীল সমাজের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে শোলের। মার্কিন এ জ্যেষ্ঠ কর্মকর্তার সফরের মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও গভীর হবে বলে মনে করে পররাষ্ট্র মন্ত্রণালয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top