shomoynew_wp969 সিএনজির জন্য আলাদা লেন চান চালকরা | জাতীয় | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

শুক্রবার, ৬ই ফেব্রুয়ারি ২০২৬, ২৪শে মাঘ ১৪৩২


সিএনজির জন্য আলাদা লেন চান চালকরা


প্রকাশিত:
১৩ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:০৯

আপডেট:
৬ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:৪০

ছবি সংগৃহিত

মহাসড়কে সিএনজি অটোরিক্সার জন্য আলাদা লেন তৈরির দাবি জানিয়েছেন ঢাকা মহানগর সিএনজি অটোরিক্সা চালক ঐক্য পরিষদ। একইসঙ্গে ঢাকার আশপাশে নারায়ণগঞ্জ, গাজীপুর, মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় ঢাকা শহরের সিএনজি অটোরিক্সা চলাচলের সুযোগ চান তারা।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানায় সংগঠনটির সদস্য সচিব মো. গোলাপ হোসেন সিদ্দিকি।

সংগঠনটির অন্যান্য দাবিগুলো হচ্ছে — ২০০৭ সালে সরকার অনুমোদিত ৫০০০ সিএনজি অটোরিক্সা চালকদের নিবন্ধন প্রদান করা; ঢাকা মহানগরের জন্য আরও ১৫ হাজার সিএনজি অটোরিক্সা চালকদের জন্য রেজিস্ট্রেশন প্রদানের অনুমোদন দেওয়া; ঢাকা মহানগরে সিএনজি অটোরিক্সা দৈনিক জমা বৃদ্ধি না করা; পার্কিং-এর ব্যবস্থা না দিয়ে নো-পার্কিং মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা; ২০১৫ সালের মিটারের রেটের জন্য মামলা দিয়ে চালক হয়রানি বন্ধ করা; অল্প অর্থে ও সহজ শর্তে ৪ স্ট্রোক থ্রি হুইলার চালকদের লাইসেন্স নবায়নের ব্যবস্থা করা এবং সাথে সাথে নবায়নকৃত লাইসেন্স চালকদের সরবরাহের ব্যবস্থা করা এবং অবাধ ট্রেড ইউনিয়ন করার জন্য শ্রম আইন ২০০৬ সংশোধন, সড়ক পরিবহন আইন-২০১৮ ও বিধিমালা ২০২৩ এর চালক স্বার্থ বিরোধী ধারা সমূহ বাতিল করা।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ঢাকা মহানগর সিএনজি অটোরিক্সা চালক ঐক্য পরিষদের আহ্বায়ক শেখ হানিফ, যুগ্ম আহ্বায়ক মো. বিল্লাল হোসনে, শো. ফোরকান বেপারী, সোহরাব হোসেন প্রমুখ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top