shomoynew_wp969 মাগুরায় মুক্ত গণমাধ্যম দিবস পালিত | গণমাধ্যম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মাগুরায় মুক্ত গণমাধ্যম দিবস পালিত


প্রকাশিত:
৩ মে ২০২৫ ০৫:৪২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২৭

ছবি সংগৃহীত

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস পালন উপলক্ষে মাগুরা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা ও র‍্যালির আয়োজন করা হয়েছে।

শনিবার (৩ মে) সকালে এ কর্মসূচি পালন করা হয়।

প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, মুক্ত গণমাধ্যমের নামে অপ-সাংবাদিকতা নিন্দনীয়। অবাধ তথ্য প্রবাহের যুগে সত্যনিষ্ঠ সংবাদ প্রাপ্তি খুব প্রয়োজন হলেও বিভিন্ন সামাজিক গণমাধ্যমে গুজব ছড়ানো হয়, যা সামাজিক সংকটের সৃষ্টি করে। বক্তারা সাংবাদিকতাকে অবাধ ও মুক্ত করার পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদের প্রতি গুরুত্ব আরোপ করেন।

মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন - মাসুম বিল্লাহ কলিন্স, শরিফ তেহরান টুটুল, রবিন শরীফ, পংকজ রায় প্রমুখ ।

এ সভাটি পরিচালনা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক। আলোচনা শেষে এক বর্ণাঢ্য র‍্যালি শহর প্রদক্ষিণ করে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top