shomoynew_wp969 সাংবাদিকদের ওপর হামলা : সাবেক পুলিশ সুপারের জামিন না মঞ্জুর | গণমাধ্যম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সাংবাদিকদের ওপর হামলা : সাবেক পুলিশ সুপারের জামিন না মঞ্জুর


প্রকাশিত:
১৮ মার্চ ২০২৫ ০৫:১৫

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৬

ছবি সংগৃহীত

নাটোরে পেশাগত দায়িত্ব পালনের সময় গণমাধ্যমকর্মীদের ওপর হামলার ঘটনায় সাংবাদিককের দ্রুত বিচার ট্রাইব্যুনালে দায়ের করা মামলায় বরখাস্তকৃত সাবেক পুলিশ সুপার এস এম ফজলুল হকের জামিন না মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (১৮ মার্চ) দুপুরে নাটোরের চিফ জুডিশিয়াল আদালতের বিচারক আল আমীনের কাছে জামিন আবেদন করেন বরখাস্তকৃত পুলিশ সুপারের আইনজীবী সোহেল রানা। এ সময় বিচারক দীর্ঘ শুনানি শেষে পুলিশ সুপার এসএম ফজলুল হকের জামিন না মঞ্জুর করেন। এদিন আসামির অনুপস্থিতেই মামলার শুনানি অনুষ্ঠিত হয়।

বিষয়টি নিশ্চিত করে নাটোর কোর্টের পুলিশ পরিদর্শক মোহা. মোস্তফা কামাল বলেন, দুপুর ১টার দিকে সাংবাদিকদের ওপর হামলার মামলার শুনানি হয়। সাবেক পুলিশ সুপারের আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন না মঞ্জুর করেন। এদিন আসামির অনুপস্থিতে মামলার শুনানি হয়েছে বলে জানান তিনি।

এর আগে, গত ১১ মার্চ স্ত্রী মেহনাজ আক্তারের দায়ের করা নির্যাতন মামলায় আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন ময়মনসিংহ রেঞ্জে সংযুক্ত বরখাস্তকৃত পুলিশ সুপার এসএম ফজলুল হক। ওইদিন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম তার জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

এ সময় নাটোরের গণমাধ্যমকর্মীরা ফুটেজ ও ছবি নিতে গেলে পুলিশ সুপার এস এম ফজলুল হক গনমাধ্যমকর্মী ও তাদের ক্যামেরার ওপর হামলা করেন। হামলার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক আলোচনা-সমলোচানার সৃষ্টি হয়। এই ঘটনায় ওই দিনই নাটোরের স্থানীয় সাংবাদিক কাউছার হাবীব বাদী হয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে পুলিশ সুপার এসএম ফজলুল হককে আসামি করে নাটোর সদর থানায় একটি মামলা দায়ের করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top