shomoynew_wp969 নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকার নতুন কমিটি ঘোষণা | গণমাধ্যম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সভাপতি রফিক মুহাম্মদ-সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো

নেত্রকোণা সাংবাদিক ফোরাম-ঢাকার নতুন কমিটি ঘোষণা


প্রকাশিত:
১ ফেব্রুয়ারি ২০২৫ ০১:১৭

আপডেট:
১ ফেব্রুয়ারি ২০২৫ ০২:২৮

ছবি সংগৃহীত

ঢাকায় অবস্থানরত বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের সংগঠন নেত্রকোনা সাংবাদিক ফোরাম, ঢাকার নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

দৈনিক ইনকিলাব-এর বিশেষ প্রতিনিধি রফিক মুহাম্মদকে সভাপতি এবং বাংলাদেশ পোস্টের চীফ রিপোর্টার শওকত আলী খান লিথোকে সাধারণ সম্পাদক নির্বাচিত করে নতুন এই কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার ৩১ জানুয়ারি দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় রয়েল এরোমা রেস্তোরা'য় সংগঠনটির সাধারণ সভা ও নতুন কমিটি ঘোষণা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেছেন সংগঠনটির সদ্য বিদায়ী সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার।

দুই বছরের জন্য ঘোষিত কমিটিতে রয়েছেন : সভাপতি রফিক মুহাম্মদ (ইনকিলাব), সিনিয়র সহ-সভাপতি দিলীপ সরকার (এশিয়ান এইজ), সহ-সভাপতি বিশ্বজিৎ দত্ত (আমাদের অর্থনীতি), সাধারণ সম্পাদক শওকত আলী খান লিথো (বাংলাদেশ পোস্ট), যুগ্ম-সাধারণ সম্পাদক ইমরান হাসান মজুমদার (মানবকণ্ঠ), মোজাম্মেল হক তুহিন (আজকালের খবর), সাংগঠনিক সম্পাদক বাহরাম খান (ডেইলি স্টার), কোষাধ্যক্ষ মুহম্মদ মোফাজ্জল (ফাইনান্সিয়াল এক্সপ্রেস), দপ্তর সম্পাদক মোক্তাদির হোসেন প্রান্তিক (ভিওডি বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক মো: আকবর আলী (আমাদের সময়), ক্রীড়া সম্পাদক আনোয়ার হোসেন (আবাস), নারী বিষয়ক সম্পাদক বনশ্রী ডলি (একুশে টিভি), তথ্য ও প্রযুক্তি সম্পাদক আসিফ উর রহমান (নাগরিক টিভি), সংস্কৃতি সম্পাদক মামুন খান (বাংলাভিশন), প্রশিক্ষণ ও জনকল্যাণ সম্পাদক রফিকুল ইসলাম কচি (আজকের সংবাদ), শিক্ষা বিষয়ক সম্পাদক জাহিদুল ইসলাম (ফাইনান্সিয়াল এক্সপ্রেস) প্রমুখ।

কমিটিতে কার্য নির্বাহী সদস্যরা হলেন: সিনিয়র সাংবাদিক ফারুক আহমেদ তালুকদার (আজকালের খবর), মাসুদ করিম (যুগান্তর), আব্দুস সেলিম (দিনকাল), গোলাম মঈন উদ্দিন(বাসস), রাজন ভট্টাচার্য (বাংলাদেশ প্রতিদিন) প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে মহান মুক্তিযুদ্ধে আত্ম উৎসর্গকারী শহীদ, ২৪ সালের ছাত্র-জনতার গণ অভ্যুত্থানে নিহত, কবি হেলাল হাফিজ ও অর্থনীতিবিদ ড আনিসুর রহমানের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক ও চারুশিল্পী কামাল পাশা চৌধুরী, আয়কর বার্তার ব্যবস্থাপনা সম্পাদক শায়রুল কবির খান, সংগঠনের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ করিমসহ ৬৪ জন সদস্য উপস্থিত ছিলেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top