shomoynew_wp969 ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন | গণমাধ্যম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ঢাকা রিপোর্টাস ইউনিটির (ডিআরইউ) সভাপতি শুভ, সম্পাদক মহিউদ্দিন


প্রকাশিত:
৩০ নভেম্বর ২০২৩ ০৭:৫১

আপডেট:
৩০ নভেম্বর ২০২৩ ০৮:৪৫

ছবি-সংগৃহীত

ঢাকায় কর্মরত পেশাদার সাংবাদিকদের সবচেয়ে বড় সংগঠন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) সৈয়দ শুকুর আলী শুভ (৫৮৩) ও সাধারণ সম্পাদক দেশ টিভির মহিউদ্দিন (৬০৭) নির্বাচিত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এর আগে রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ কার্যালয়ে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিরতিহীন ভোটগ্রহণ হয়।

নির্বাচনে এক হাজার ৪০৪ জন ভোটার ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে সভাপতি-সাধারণ সম্পাদকসহ কার্যনির্বাহী পরিষদের মোট ২১টি পদের মধ্যে ২০টি পদে প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করেন।

নির্বাচনে অন্যান্য সম্পাদকীয় পদে নির্বাচিতরা হলেন- সহ-সভাপতি শফিকুল ইসলাম শামীম, যুগ্ন সম্পাদক মিজানুর রহমান, অর্থ সম্পাদক জাকির হুসাইন, সাংগঠনিক সম্পাদক খালিদ সাইফুল্লাহ, দপ্তর সম্পাদক রফিক রাফি, নারী বিষয়ক সম্পাদক মাহমুদা ডলি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সুশান্ত কুমার সাহা, তথ্য প্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক রাশিম মোল্লা, ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমান, কল্যাণ সম্পাদক তানভীর আহমেদ এবং আপ্যায়ন সম্পাদক সলিমউল্লাহ মেজবাহ। সাংস্কৃতিক সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজীয় হয়েছেন মো. মনোয়ার হোসেন।

কার্যনির্বাহী কমিটির সদস্য পদে নির্বাচিতরা হলেন- হাবিবুর রহমান, ফারহানা ইয়াসমীন জুঁথী, সাইদ শিপন, মুহিবুল্লাহ মুহিব, রফিক মৃধা, দেলোয়ার হোসেন মহিন, শরীফুল ইসলাম।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top