shomoynew_wp969 বিএফইউজে’র সম্মেলন আজ, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী | গণমাধ্যম | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


বিএফইউজে’র সম্মেলন আজ, বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী


প্রকাশিত:
১ নভেম্বর ২০২৩ ২২:৩৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৩:১১

ফাইল ছবি

দেশের সাংবাদিকদের সর্বোচ্চ সংগঠন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস’র (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

জাতীয় প্রেসক্লাবে আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল ১০টায় শুরু হবে এ সম্মেলন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শেখ হাসিনা। বিএফইউজে সভাপতি ওমর ফারুক সম্মেলনে সভাপতিত্ব করবেন।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্য, সম্প্রচারমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

এদিন বিকেল তিনটায় একই স্থানে সংগঠনের কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হবে।

প্রসঙ্গত, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত ‘পাকিস্তান ফেডারেল সাংবাদিক ইউনিয়ন’ ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর নাম পরিবর্তন করে হয় বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টস (বিএফইউজে) বা বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top