shomoynew_wp969 চুলকে সুস্থ ও সুন্দর রাখে আমলকী | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


চুলকে সুস্থ ও সুন্দর রাখে আমলকী


প্রকাশিত:
১৩ অক্টোবর ২০২২ ১৫:৪৫

আপডেট:
১৩ অক্টোবর ২০২২ ১৬:২৪

ছবি সংগৃহীত

চুলের যাবতীয় সমস্যা মিটিয়ে সুন্দর করতে আমলকীর জুড়ি নেই। ‘ত্রিফলা’-র মধ্যে অন্যতম এই ফলটি চুলকে সুস্থ ও সুন্দর করে তুলতে সাহায্য করে। চুলের উজ্জ্বলতা ফিরিয়ে আনার পাশাপাশি চুল ঝরে যাওয়া, খুশকি, অ্যালোপেশিয়া-সহ নানা সমস্যা দূর করতে আমলকী কার্যকরী।

আমলকীতে থাকা ফাইটোনিউট্রিয়েন্টস এবং ভিটামিন সি নতুন চুল গজাতে সাহায্য করে। মাথার ত্বকের রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল লম্বা করতে এবং ঘনত্ব বৃদ্ধিতে উল্লেখযোগ্য ভূমিকা নেয় এই ফল। আমলকীতে থাকা নিউট্রিয়েন্টস চুলে কোলাজেন নামে এক বিশেষ প্রোটিন তৈরি করে। নতুন কোষ বা ফলিকল তৈরিতে এই কোলাজেন বিশেষ ভাবে সাহায্য করে।

যেভাবে চুলের যত্ন নিতে সাহায্য করে আমলকী-

চুল পড়া কমায়: প্রতিদিন অল্প পরিমাণে চুল পড়া স্বাভাবিক। কিন্তু চুল পড়া যদি বেড়ে যায় তাহলে আমলকির রস কাজে আসবে।

নতুন চুল গজাতে সাহায্য করে: আমলকীতে থাকা কোলাজেন নতুন কোষ বা ফলিকল তৈরিতে বিশেষ ভাবে সাহায্য করে।

চুল মজবুত করে: ত্বক এবং চুলের যত্নে ভিটামিন সি অপরিহার্য। এই ভিটামিন সি-র উৎস হল আমলকি। কাঁচা আমলকি খেলে বা আমলকির রস মাথায় মাখলে চুলের গোড়া মজবুত হয়।

অকালে পেকে যাওয়া রোধ করে: আমলকি দেহের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। যা চুলের পেকে যাওয়া রোধ করতে সহায়ক।

মাথার ত্বক পরিষ্কার করে: চুলের যে কোনও সমস্যার মূলে রয়েছে খুসকি। মাথার ত্বক শুষ্ক হলে বা খুসকি থাকলে চুল পড়ার সমস্যা বাড়বে। নতুন চুল গজাবেও না। তাই সবার আগে মাথার ত্বক পরিষ্কার রাখা জরুরি। আমলকির রস মাথার ত্বকের আর্দ্রতা ধরে রাখে। এছাড়াও এই রস ত্বককে শুষ্ক হয়ে যাওয়া থেকে বাঁচায় এবং খুসকি রোধ করে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top