shomoynew_wp969 যেসব খাবারে সুস্থ থাকবে লিভার | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


যেসব খাবারে সুস্থ থাকবে লিভার


প্রকাশিত:
১১ অক্টোবর ২০২২ ১৮:১৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৫

ছবি সংগৃহীত

দীর্ঘদিনের অবহেলায় লিভারে জমতে পারে দূষিত পদার্থ। তাই লিভারকে পরিষ্কার রাখা খুব জরুরি। আমাদের পুরো শরীরের দূষিত পদার্থ বের করে দেয় লিভার। যে কারণে অনেক রোগ থেকে বাঁচা সম্ভব হয়। আমাদের প্রতিদিনের কিছু ভুলে লিভারে মারাত্মক সমস্যার সৃষ্টি হতে পারে। তাই লিভার পরিষ্কার রাখতে পারে এমন খাবার খাওয়া জরুরি।

চলুন জেনে নেওয়া যাক সেসব খাবার সম্পর্কে-

১. সবুজ শাকঃ- শরীর থেকে দূষিত পদার্থ বের করতে দারুণ কার্যকরী হলো সবুজ শাক। এ ধরনের শাকে এমন কিছু গুণ থাকে যা পুরো শরীর থেকে দূষিত পদার্থ বের করে দেয়। সবুজ শাকে থাকে ক্লোরোফিল নামক উপাদান। এটি রক্ত থেকে দূষিত পদার্থ শুষে নিতে পারে। সেইসঙ্গে পেটের জন্যও উপকারী। ফলে ভালো থাকে হজমশক্তি।

২. অলিভ অয়েলঃ- লিভারের জন্য অন্যতম উপকারী খাবার হলো অলিভ অয়েল। এটি শরীরের বিভিন্ন সমস্যার সমাধান করতে পারে। এই তেল কিছু এনজাইম শরীরে বাড়িয়ে দিতে পারে। ফলে লিভার থেকে দূষিত পদার্থ বের হয়ে যায়। রান্না ও বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করতে পারেন এই তেল।

৩. হলুদঃ- অন্যতম উপকারী একটি ভেষজ হলো হলুদ। এতে থাকে কারকিউমিন নামক উপাদান। এই কারকিউমিন লিভারের কোষের স্বাস্থ্য ভালো রাখে। লিভারকে ক্ষতির হাত থেকেও বাঁচাতে কাজ করে এটি। তাই খাবারের তালিকায় হলুদ রাখুন। সেইসঙ্গে খেতে পারেন বিভিন্ন ধরনের বাদাম। বাদাম লিভার পরিষ্কার রাখতে কাজ করে।

৪. রসুনঃ- লিভার পরিষ্কার রাখার জন্য উত্তম খাবার হল রসুন। রসুনের এনজাইম লিভারের ক্ষতিকর টক্সিন উপাদান পরিষ্কার করে। এতে আছে আরও দুটি উপাদান যার নাম এলিসিন এবং সেলেনিয়াম যা লিভার পরিষ্কার রাখে এবং ক্ষতিকর টক্সিন উপাদান হতে রক্ষা করে।

৫. আপেলঃ- প্রতিদিন ১ টি করে আপেল খেলে লিভার সুস্থ থাকে। আপেলের পেক্টিন, ফাইবার দেহের পরিপাক নালী হতে টক্সিন ও রক্ত হতে কোলেস্টরোল দূর করে এবং সাথে সাথে লিভারকেও সুস্থ রাখে। আপেলে আছে আরও কিছু উপাদান- ম্যালিক এসিড যা প্রাকৃতিক ভাবেই রক্ত হতে ক্ষতিকর টক্সিন দূর করে। যেকোন ধরণের আপেলই দেহের লিভারের জন্য ভালো। তাই লিভার সুস্থ রাখতে প্রতিদিন ১ টি করে আপেল খান।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top