shomoynew_wp969 রূপ চর্চায় পাকা পেঁপে | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


রূপ চর্চায় পাকা পেঁপে


প্রকাশিত:
২ অক্টোবর ২০২২ ১৮:৪৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৩৯

ছবি সংগৃহীত

অনেকেই ত্বকের পরিচর্যায় ঘরোয়া পদ্ধতি অনুসরণ করেন। এই পদ্ধতিতে রূপচর্যার অন্যতম ভাল উপকরণ পাকা পেঁপে। ঘরোয়া পদ্ধতিতে ফেসপ্যাক বা ফেসস্ক্রাব তৈরি করার ক্ষেত্রেও পাকা পেঁপে ব্যবহার করতে পারেন। এই ফলের সাহয্যে ত্বকের পরিচর্যা করলে নানা উপকারিতা পাওয়া যায়।

পাকা পেঁপের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। এর সাহায্যে ত্বকের ব্রণের সমস্যা দূর হয়। বাড়তে পারে ত্বকের উজ্জ্বলতা। পাকা পেঁপে ব্যবহারে ত্বক মোলায়েম হয়। ত্বকের বিভিন্ন কালচে দাগছোপ দূর করতে বা হাল্কা করতে সাহায্য করে এই ফল। এর পাশাপাশি বলিরেখা বা রিঙ্কেলস কমাতেও সাহায্য করে পাকা পেঁপের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট।

ত্বকের পরিচর্যায় ব্যবহার-

ফেসস্ক্রাব: পাকা পেঁপের সাহায্যে বাড়িতেই বানিয়ে নিতে পারেন ফেসস্ক্রাব। এক্ষেত্রে পাকা পেঁপের সঙ্গে মিশিয়ে নিতে পারেন ওটস বা সামান্য ময়দা আর অল্প পাতিলেবুর রস। এই মিশ্রণ গোসলের আগে লাগিয়ে স্ক্রাব করে নিন। তারপর ১৫-২০ মিনিট লাগিয়ে রেখে পরিষ্কার ঠান্ডা পানিতে মুখে ধুয়ে নিতে হবে।

পেঁপের টুকরো: শুধু পেঁপে মুখে, গলায় ভাল করে ঘষে নিলেও ট্যান এবং দাগছোপ, কালচে ভাব দূর হবে। এজন্য একটু বড় আকারে পেঁপে কেটে নিন। তারপর গোসলের আগে ১৫ বা ২০ মিনিট ধরে ওই টুকরোগুলো মুখে এবং গলায় ঘষে নিন। তারপর পরিষ্কার ঠান্ডা পানি দিয়ে মুখে ধুয়ে নিলেই পার্থক্যটা বুঝতে পারবেন।

ফেস ম্যাসাজ: পাকা পেঁপের সঙ্গে সামান্য মধু, পাতিলেবুর রস, অল্প অলিভ অয়েল এবং অ্যালোভেরা জেল মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এটা দিয়ে মুখে এবং গলায় ম্যাসাজ করলে অল্প দিনেই ট্যান এবং দাগছোপ দূর হবে। ত্বকের উজ্জ্বলতাও বাড়বে। ডার্ক সার্কেলের সমস্যাও দূর হতে পারে এই ফেসপ্যাকের সাহায্যে।

মূলতানি মাটি কিংবা চন্দনের গুঁড়োর সঙ্গে পাকা পেঁপের পাল্প মিশিয়ে সেই মিশ্রণ দিয়ে নিয়মিত মুখে স্ক্রাব এবং ম্যাসাজ করলে ত্বকের একাধিক সমস্যা থেকে মুক্তি পাবেন আপনি। অল্প দিনের দূর হবে ট্যান। ফিকে হবে ত্বকের কালচে দাগছোপ এবং চোখের নীচের কালচে ভাব।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top