shomoynew_wp969 পূজায় পাতে রাখুন বাসন্তী পোলাও | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


পূজায় পাতে রাখুন বাসন্তী পোলাও


প্রকাশিত:
২৭ সেপ্টেম্বর ২০২২ ১৯:০৭

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪৫

 ছবি : সংগৃহীত

দুর্গাপূজায় রান্না করা হয় বাসন্তী পোলাও বা মিষ্টি পোলাও । এটি আমিষ কিংবা নিরামিষ দিয়ে পরিবেশন করতে পারেন।

জেনে নিন রেসিপি- 

১ কাপ গোবিন্দভোগ চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। ১ চা চামচ হলুদের গুঁড়া, স্বাদ মতো লবণ, আধা চা চামচ গরম মসলার গুঁড়া ও ১ চা চামচ ঘি দিয়ে চাল মেখে রেখে দিন ১ ঘণ্টা।

প্রণালীঃ প্যানে ২ চা চামচ ঘি গরম করে কয়েকটি কাজুবাদাম ও কিশমিশ ভেজে নিন। ভাজা হলে উঠিয়ে একই প্যানে কয়েকটি লবঙ্গ, এলাচ, ১ টুকরো দারুচিনি ও ২টি তেজপাতা দিন। নেড়েচেড়ে ভেজে মসলামাখা চাল দিয়ে দিন। অল্প আদা কুচি দিন। ভালো করে নেড়ে মিশিয়ে নিন সব। পৌনে ২ কাপ গরম পানি ও ভেজে রাখা বাদাম এবং কিশমিশ দিয়ে প্যান ঢেকে দিন। পানি পুরোপুরি শুকিয়ে গেলে স্বাদ মতো চিনি ছড়িয়ে দিয়ে নেড়ে চুলা বন্ধ করে দিন। গরম গরম পরিবেশন করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top