shomoynew_wp969 লবঙ্গ চা পানে উপকারিতা | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


লবঙ্গ চা পানে উপকারিতা


প্রকাশিত:
৩০ আগস্ট ২০২২ ১৫:১০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৩

 ছবি : সংগৃহীত

দৈনন্দিন রান্নায় খাবার সুস্বাদু করতে আমরা বিভিন্ন ধরনের মসলা ব্যবহার করে থাকি। এগুলোর কিন্তু নানা স্বাস্থ্য উপকারিতা রয়েছে। কারণ, বেশির ভাগ মসলাই পুষ্টিগুণে ভরপুর এবং আয়ুর্বেদিক ওষুধ প্রস্তুত করতে ব্যবহৃত হয়। এর মধ্যে লবঙ্গ এমন একটি মসলা, যা ওজন কমানোর পাশাপাশি ইমিউনিটি বৃদ্ধি, জ্বর ও সর্দি-কাশি সারাতে দারুণ কার্যকর। এটি হজমশক্তি বাড়াতেও সাহায্য করে। শুধু লবঙ্গ যেমন ভালো, ঠিক তেমনই লবঙ্গ চা খাওয়াও কিন্তু দারুণ উপকারি।

লবঙ্গ চা তৈরির পদ্ধতিঃ

সসপ্যানে দুই কাপ পানি দিন। পানি ফুটে উঠলে গ্যাস বন্ধ করে দিন। এতে কয়েকটা লবঙ্গ গুঁড়ো করে দিন, এর সঙ্গে আদা থেঁতো এবং দারুচিনি মিশিয়ে ১৫ মিনিট ঢাকা দিয়ে রাখুন। তারপর চা ছেঁকে নিয়ে তাতে ১ চা চামচ মধু এবং ১ টেবিল চামচ লেবুর রস মিশিয়ে পান করুন।


লবঙ্গ চা পানের উপকার গুলো কি কি-

১. ওজন কমায়ঃ এই চা হজম প্রক্রিয়া উন্নত করে। কারণ, এতে ব্যবহৃত মসলাগুলো মেটাবলিক রেট উন্নত করতে সাহায্য করে, যা ফ্যাট-বার্ন প্রক্রিয়াকে আরও দ্রুত করে।

২. স্কিন ইনফেকশন নিরাময় করেঃ লবঙ্গে অ্যান্টিসেপটিক বৈশিষ্ট্য রয়েছে, যা ত্বকের নানা সমস্যা নিরাময় করতে পারে এবং শরীর থেকে টক্সিন দূর করে। এ ছাড়াও এই চা অক্সিডেটিভ স্ট্রেস কমায়, যা চেহারায় বার্ধক্যের ছাপ পড়া আটকায়।

৩. সাইনাস থেকে মুক্তি দেয়ঃ লবঙ্গ চা সাইনাস থেকে মুক্তি দিতে পারে। এতে রয়েছে ভিটামিন ই এবং ভিটামিন কে, যা আমাদের শরীরকে ব্যাকটেরিয়া সংক্রমণ থেকে বাঁচায়। এই চা জ্বর নিরাময়েও দারুণ কার্যকর।

৪. মাড়ি এবং দাঁতের ব্যথা কমায়ঃ লবঙ্গ দাঁতের ব্যথা এবং ফোলা মাড়ি থেকে মুক্তি দেয়। এই চা আমাদের মুখ থেকে ব্যাকটেরিয়া দূর করতেও সাহায্য করে। এর ফলে দাঁতের সমস্যা থেকে দ্রুত মুক্তি মেলে।

৫. লবঙ্গ চায়ের পার্শ্বপ্রতিক্রিয়াঃ দিনে একবার বা দুবার লবঙ্গ চা পান স্বাস্থ্যের জন্য ভালো, তবে অত্যধিক পান করলে গ্যাস্ট্রোইনটেস্টাইনাল সমস্যা, পেশী ব্যথা এবং শারীরিক ক্লান্তি দেখা দিতে পারে। গর্ভবতী বা স্তন্যদানকারী মহিলাদের অবশ্যই এই চা পানের ক্ষেত্রে খুব সতর্ক থাকতে হবে।

এই চা পান করার পর যদি বমি বমি ভাব অনুভব করেন, তবে খাওয়া বন্ধ করাই ভালো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top