shomoynew_wp969 সুস্বাদু আনারসি ইলিশ রেসিপি | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সুস্বাদু আনারসি ইলিশ রেসিপি


প্রকাশিত:
২০ আগস্ট ২০২২ ১৮:০৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১০

ছবি সংগৃহীত

বর্ষা এলেই বাঙালির ঘরে ঘরে শুরু হয়ে যায় ইলিশ উৎসব। সর্ষে হোক বা বেগুন দিয়ে পাতলা ঝোল, পাতুরি বা ভাপা— গোটা বর্ষাকাল বাঙালির পাত জুড়ে ইলিশের ছড়াছড়ি। ঝোল, ঝাল, পাতুরি নয়— এই বর্ষায় ইলিশের একটি নতুন স্বাদ পেতে বানাতে পারেন আনারসি ইলিশ। রইল রেসিপি-

উপকরণ:

ইলিশ মাছ: ৪ টুকরো
আনারস কুচি: এক কাপ
পেঁয়াজ কুচি: আধ কাপ
কাঁচা মরিচ কুচি: এক চা চামচ
আদা কুচি: আধ টেবিল চামচ
পাতিলেবুর রস: দু’টেবিল চামচ
হলুদ গুঁড়ো: এক চা চামচ
লবণ: স্বাদ মতো
চিনি: এক চা চামচ
সর্ষের তেল: পরিমাণ মতো

রেসিপিঃ

ইলিশের টুকরোগুলি পরিষ্কার করে ধুয়ে পাতিলেবুর রস ও সামান্য লবণ দিয়ে ম্যারিনেট করে রাখুন। এ বার কড়াইয়ে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিন। ভাঁজতে ভাঁজতে পেঁয়াজ লাল হয়ে এলে সামান্য চিনি ও আদা বাটা দিয়ে নাড়তে থাকুন। সামান্য হলুদ গুঁড়ো ও মরিচ গুঁড়ো দিন।
খানিক নে়ড়েচেড়ে গ্রেট করে রাখা আনারস দিয়ে ফের নাড়তে থাকুন। কিছু ক্ষণ পর লবণ ও চেরা কাঁচা মরিচগুলি দিয়ে কষাতে থাকুন।

এ বার মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে ম্যারিনেট করে রাখা ইলিশের টুকরোগুলি দিয়ে দিন। হালকা হাতে মাছের সঙ্গে মশলাগুলি মাখিয়ে নিন। আঁচ কমিয়ে মিনিট পনেরো ঢেকে রাখুন।

মাছ সেদ্ধ হয়ে এলে উপর থেকে চেরা কাঁচামরিচ আর সামান্য ধনেপাত কুচি ছড়িয়ে পরিবেশন করুন আনারসি ইলিশ।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top