shomoynew_wp969 দাঁতের সুস্থতায় এই ৫ খাবার | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


দাঁতের সুস্থতায় এই ৫ খাবার


প্রকাশিত:
৩০ জুলাই ২০২২ ০০:৩৩

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৩

ছবি সংগৃহিত

বিশেষজ্ঞদের মতে, চিনিজাতীয় খাবার ও ক্যান্ডি খেলে দাঁত ক্ষয়ে যায়। দাঁতের সুস্থতায় কোন খাবারগুলো খাওয়া উচিত সেটা জানা আবশ্যক। খাবারগুলো হলো-

১। পনিরঃ দাঁতের ক্ষয়রোধ করতে খাদ্য তালিকায় পনির রাখুন। পনির চিবিয়ে খেলে মুখের পিএইচ লেভেল বাড়ে। এছাড়া এতে থাকা প্রোটিন ও ক্যালসিয়াম দাঁত সুস্থ রাখে।

২। সবুজ শাকসবজিঃ দাঁতের সুস্থতায় প্রচুর পরিমাণে সবুজ শাকসবজি খাওয়ার বিকল্প নেই। এগুলোতে থাকা ভিটামিন ও মিনারেল দাঁতের গোড়া মজবুত রাখে। এছাড়া সবুজ শাকসবজিতে থাকা উচ্চমাত্রার ক্যালসিয়াম দাঁতের এনামেল তৈরিতে সহায়ক।

৩। আপেলঃ দাঁত ভালো রাখতে প্রতিদিন আপেল চিবিয়ে খান। পানি ও ফাইবার সমৃদ্ধ আপেল খেলে মুখের ভেতরে লালার নিঃসরণ বেড়ে যায়। ফলে ব্যাকটেরিয়া দূর হয়।

৪। দইঃ দইয়ে রয়েছে ক্যালসিয়াম ও প্রোটিন যা দাঁতের যত্নে আবশ্যক। এছাড়া দইয়ে থাকা উপকারী ব্যাকটেরিয়া দাঁতের ক্ষয়রোধ করতে সাহায্য করে।

৫। গাজরঃ আপেলের মতো গাজর চিবিয়ে খেলেও দাঁত মজবুত থাকে। ভিটামিন এ ও ফাইবার সমৃদ্ধ গাজর কাঁচা অবস্থায় চিবিয়ে খেলে লালার নিঃসরণ বৃদ্ধি পায়। যা দাঁতের ক্ষয় ও গর্ত হবার ঝুঁকি কমায়।

 



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top