shomoynew_wp969 ঘরেই তৈরি করুন মিট লোফ | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ঘরেই তৈরি করুন মিট লোফ


প্রকাশিত:
২৮ মার্চ ২০২২ ১৭:৩৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৬

 ছবি : সংগৃহীত

মাংসের কিমা দিয়ে যেসব সুস্বাদু পদ তৈরি করা যায় তার মধ্যে মিট লোফ অন্যতম। অনেকটা কেকের মতো দেখতে মাংসের তৈরি এই খাবার খেতে কিন্তু দারুণ সুস্বাদু। বিভিন্ন আয়োজনে রাখতে পারেন মিট লোফ।

চলুন তবে জেনে নেওয়া যাক মিট লোফ তৈরির রেসিপি-

তৈরি করতে যা লাগবে

মাংসের কিমা- ২৫০ গ্রাম

পাউরুটি- ১ টুকরা

আদা বাটা- আধা চা চামচ

রসুন বাটা- আধা চা চামচ

দুধ- ১ কাপ

কাঁচা মরিচ কুচি- ১টি

জিরা গুঁড়া- আধা চা চামচ

গরম মসলা গুঁড়া- আধা চা চামচ

গোল মরিচ গুঁড়া- আধা চা চামচ

পেঁয়াজ কুচি- ১টি

ধনেপাতা কুচি- পরিমাণমতো

সয়া সস- ১ চা চামচ

ডিম- ১টি

তেল- পরিমাণমতো

টমেটো সস- ১ চা চামচ

লবণ- স্বাদমতো।

তৈরি করবেন যেভাবে

একটি পাত্রে পাউরুটি টুকরা করে দুধে ভিজিয়ে রাখুন। এরপর পেঁয়াজ, রসুন ও আদা কুচি ভেজে নিন। এরপর দুধে ভেজানো পাউরুটির মধ্যে ভেজে নেওয়া পেঁয়াজ, আদা ও রসুন কুচি দিয়ে দিন। এর সঙ্গে কাঁচা মরিচ কুচি, ধনেপাতা কুচি, জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া, গোল মরিচ গুঁড়া, সয়া সস, টমেটো সস ও স্বাদমতো লবণ দিয়ে ভালোভাবে মাখুন। এরপর তাতে ডিম দিয়ে আরও ভালোভাবে মাখান। এবার মিশ্রণে মাংসের কিমা তার মধ্যে দিয়ে দিন। ভালোভাবে মাখিয়ে তার উপর সামান্য টমেটো সস লাগিয়ে নিন।

মিটলোফ তৈরির একটি লোফ প্যান নিন তাতে ফয়েল পেপার লাগিয়ে নিন। এরপর তাতে সামান্য বাটার লাগিয়ে নিন যাতে তুলতে সহজ হয়। এরপর মিট লোফ প্যানে ঢেলে দিন। চুলায় একটি বড় পাত্র বসান। তার মধ্যে একটি স্ট্যান্ড বসিয়ে মিট লোফ ভরা লোফ প্যানটা রেখে ঢেকে দিন, ঢাকনায় যাতে কোনো ছিদ্র না থাকে। এটি ৪০ মিনিট রেখে দিন। মিট লোফ তৈরি হয়ে গেলে নামিয়ে পাউরুটির আকারে কেটে তার উপর সামান্য লেবুর রস ও ধনেপাতা কুচি ছড়িয়ে দিয়ে পরিবেশন করুন।

ডিএম/তাজা/২০২২



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top