shomoynew_wp969 প্রতিদিন ৫টি কাজু বাদাম খাওয়ার এত গুণ! | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


প্রতিদিন ৫টি কাজু বাদাম খাওয়ার এত গুণ!


প্রকাশিত:
১৩ জানুয়ারী ২০২১ ০৫:৪৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১২:৫১

কাজু বাদাম

কাজু বাদামে রয়েছে প্রচুর পরিমাণে প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট, কপার, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ফসফরাস, পটাশিয়াম, জিংক। তাই কাজু বাদাম খেতে পারলে বিভিন্ন জটিল রোগ থেকে বাঁচা যায়।

প্রতিদিন ৫টি করে কাজু বাদাম খেলে যেসব উপকার পাবেন, তা এবার জেনে নিন...

* মুখের দুর্গন্ধ দূর করে কাজু বাদাম। এছাড়া মুখের ভেতর, দাঁত, জিভ, মাড়িকে সুস্থ রাখতে সাহায্য করে এই বাদাম।

* চুল পরা বন্ধ হবে। কারণ, কাজু বাদামের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে কপার। যা চুলের গোড়াকে শক্ত করে। চুল চকচকে হয়। পাশাপাশি ঘন হবে চুল।

* ক্যান্সারের হাত থেকেও রক্ষা করবে কাজু বাদাম। কারণ কাজু বাদামে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট। এই গুণে ভালো থাকবে আপনার হার্টও।

* মস্তিষ্ককে সুস্থ রাখবে ও স্মৃতিশক্তি বাড়াবে প্রতিদিনের ৫টি কাজু বাদাম। কারণ, কাজুতে রয়েছে প্রচুর পরিমাণে ম্যাগনেসিয়াম। যা আপনার রক্তচাপকেও নিয়ন্ত্রণে রাখবে।

তাই এবার থেকে প্রতিদিন সকালে খেয়ে নিন ৫টি করে কাজু বাদাম। সূত্র: জি নিউজ



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top