shomoynew_wp969 চাকরি দিচ্ছে সিটি ব্যাংক | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


চাকরি দিচ্ছে সিটি ব্যাংক


প্রকাশিত:
১৯ সেপ্টেম্বর ২০২১ ০৯:৪৭

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৮

ফাইল ছবি

জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে দি সিটি ব্যাংক লিমিটেড। ‘এসএমই মিডিয়াম বিজনেস’ বিভাগে জনবল নেবে ব্যাংকটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৬ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম : দি সিটি ব্যাংক লিমিটেড
পদের নাম : অ্যাসিস্ট্যান্ট/ অ্যাসোসিয়েট রিলেশনশিপ ম্যানেজার
পদের সংখ্যা : নির্ধারিত না
কাজের ধরন : পূর্ণকালীন
কর্মস্থল : ঢাকা

বেতন ও সুযোগ সুবিধা :
বেতন আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।

আবেদনের যোগ্যতা :
যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পাস।
সংশ্লিষ্ট বিষয়ে ৩ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
এর মধ্যে দুই বছরের ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
মার্কেটের প্রচলিত পণ্য ও সার্ভিস সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
ক্রেডিট, অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে।

আবেদনের প্রক্রিয়া : প্রার্থীরা বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা : প্রার্থীরা আগামী ২৬ সেপ্টেম্বর, ২০২১ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top