shomoynew_wp969 ক্রিম চা রেসিপি | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ক্রিম চা রেসিপি


প্রকাশিত:
৮ সেপ্টেম্বর ২০২৫ ০৩:৫৩

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৪:২৭

ছবি ‍: সংগৃহীত

চা ছাড়া যেন দিন চলেই না। আর তাই চাপ্রেমী বাঙালিদের জন্য রোজ তৈরি হচ্ছে নানা স্বাদের চা। রঙ চা, দুধ চা কিংবা গ্রিন টি তো অনেক খাওয়া হলো। এবার বিলাসি কিছু হয়ে যায়। বানিয়ে ফেলুন ক্রিম চা। জানুন রেসিপি-

উপকরণ:

চা পাতা– ১ চা চামচ
পানি– ১ কাপ
দুধ– ১/২ কাপ
চিনি– ২ চা চামচ (স্বাদমতো)
হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম– ২ টেবিল চামচ
ভ্যানিলা এসেন্স- কয়েক ফোঁটা (ইচ্ছা)

প্রণালি:

এক কাপ পানিতে চা পাতা দিয়ে ফুটিয়ে নিন। ফুটন্ত চায়ের মধ্যে দুধ ও চিনি দিয়ে ২–৩ মিনিট ফুটিয়ে নিন। চা ছেঁকে কাপের মধ্যে ঢেলে নিন।

ওপরে হেভি ক্রিম বা ফ্রেশ ক্রিম দিয়ে দিন। চাইলে হালকা নেড়ে নিতে পারেন, আবার লেয়ার আকারেও রাখতে পারেন। অতিরিক্ত ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স বা দারুচিনি গুঁড়া সামান্য ছিটিয়ে দিতে পারেন।গরম গরম ক্রিম চা উপভোগ করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top