shomoynew_wp969 গাজরের বরফি তৈরির রেসিপি | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


গাজরের বরফি তৈরির রেসিপি


প্রকাশিত:
২৬ আগস্ট ২০২৫ ০৬:৪৮

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৬

ছবি সংগৃহীত

মিষ্টি খাবার খেতে পছন্দ করেন এমন যে কারও কাছে বরফি বেশ সুস্বাদু একটি খাবার। মিষ্টি স্বাদের এই খাবার তৈরি করা যায় নানাকিছু দিয়ে। তেমনই একটি পদ হলো গাজরের বরফি।

যারা গাজরের স্বাদ খুব একটা পছন্দ করেন না তাদের কাছেও গাজরের বরফি বেশ জনপ্রিয়। কারণ এটি বেশ সুস্বাদু ও লোভনীয়। বাড়িতে থাকা অল্প কিছু উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারবেন হাজরের বরফি। চলুন জেনে নেওয়া যাক, গাজরের বরফি তৈরির সহজ রেসিপি-

তৈরি করতে যা লাগবে

গাজর কুচি- ২ কাপ

কনডেন্সড মিল্ক- ১ কৌটা

গুঁড়া দুধ- আধা কাপ

তরল দুধ- ২ কাপ

এলাচ গুঁড়া- সামান্য

ঘি- ২ চা চামচ।

যেভাবে তৈরি করবেন

রান্নার কড়াইতে ঘি দিয়ে দিন। এবার তাতে গাজর কুচি দিয়ে মিনিট পাঁচেক ভেজে নিন। এরপর তরল দুধ দিয়ে রান্না করুন মিনি পনেরো। গাজর সেদ্ধ হলে তাতে কনডেন্সড মিল্ক, গুঁড়া দুধ ও এলাচ গুঁড়া দিয়ে ভালো করে মিশিয়ে নিন। চুলায় অল্প আঁচে রাখুন আরও প্রায় ১০ মিনিটের মতো। এরপর শুকিয়ে এলে নামিয়ে নিন। একটি প্লেট বা মোল্ডে ঘি ব্রাশ করে তাতে ঢেলে নিন। এবার বরফির আকৃতিতে কেটে নিন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top