shomoynew_wp969 যেসব ফল খাওয়া যায় আবার ত্বকে ব্যবহার করাও যায় | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


যেসব ফল খাওয়া যায় আবার ত্বকে ব্যবহার করাও যায়


প্রকাশিত:
২০ জুলাই ২০২৫ ০৭:০১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৭:৩৫

ছবি সংগৃহীত

আপনি জানেন কি— এমন কিছু ফল আছে, যা খাওয়াও যায়, আবার রূপচর্চা হিসাবে মুখে ব্যবহার করাও যায়। এ ফল খাওয়ার পাশাপাশি ত্বক হিসাবে মুখে ব্যবহার করলে দ্বিগুণ উপকারও মেলে। আপনার ত্বক সমস্যা যেন একেবারে নিমেশে উধাও হয়ে যায়।

তবে ফলের গুণাগুণ বর্ণনায় শেষ করা কঠিন। অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর হয় ফল। শরীরে ভিটামিন ও মিনারেল জোগাতে তাজা ফলের চেয়ে ভালো কিছু হয় না। তাই ফল খেলে ত্বকের সমস্যা অনায়াসে দূর হয়ে যায়। প্রতিদিন ডায়েটে রাখুন তাজা ফল, তেমনই আপনার স্কিন কেয়ারেও থাকুক তারা। কিছু ফল রয়েছে, যা খাওয়ার পাশাপাশি ত্বকে মেখে নিলে দ্বিগুণ উপকার মেলে। ত্বকের সমস্যা যেন এক নিমেশে উধাও হয়ে যায়।

চলুন জেনে নেওয়া যাক, কোন কোন ফল খাওয়ার সঙ্গে মুখেও ব্যবহার করা যায়—

পাকা পেঁপে

পাকা পেঁপে ভিটামিন এ, বি, সির মতো প্রয়োজনীয় পুষ্টিতে ভরপুর। সকালে খালি পেটে পাকা পেঁপে দুর্দান্ত উপকার মেলে। সেই সঙ্গে মুখে পেঁপের পেস্ট বা ফেসপ্যাক মাখলে দাগছোপ থেকে মুক্তি পাওয়া যায়। এক টুকরো পাকা পেঁপে ম্যাশ করা সরাসরি মুখে মাখতে পারেন। এ ছাড়া এতে মধু মিশিয়েও ত্বকে ব্যবহার করা যায়।

শসা

ভিটামিন ও মিনারেলে ভরপুর শসা ত্বকের জন্য ভীষণ উপকারী। এতে পানির পরিমাণ বেশি থাকায় শসা খেলে ত্বক হাইড্রেটেড থাকে। আবার শসা মাখলেও ত্বকের আর্দ্রতা বজায় থাকে। পাশাপাশি ডার্ক সার্কেল, দাগছোপের হাত থেকেও মুক্তি পাওয়া যায়। শসা কেটে সরাসরি মুখে বুলিয়ে নিন। এ ছাড়া শসা ব্লেন্ডার করে এর রস ছেঁকে বের করে নিন। এরপর শসার রসও ত্বকে ব্যবহার করলে উপকার পারেন।

স্ট্রবেরি

অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর হয় স্ট্রবেরি। এই ফল যেমন ক্রনিক অসুখের ঝুঁকি কমায়, তেমনই ত্বকের প্রদাহ প্রতিরোধ করে। ব্রণ, র‍্যাশের সমস্যা কমাতে মুখে স্ট্রবেরির পেস্ট মাখতে পারেন। মুখে স্ট্রবেরি মাখলে দুই গালেও পাবেন প্রাকৃতিক গোলাপি আভা।

ডিএম /সীমা



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top