shomoynew_wp969 ত্বকের যত্নে ডাবের পানি, কীভাবে ব্যবহার করবেন? | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ত্বকের যত্নে ডাবের পানি, কীভাবে ব্যবহার করবেন?


প্রকাশিত:
১৪ জুন ২০২৫ ০৬:৫৫

আপডেট:
১৪ জুন ২০২৫ ০৬:৫৮

ছবি সংগৃহীত

গরমে হাঁপাচ্ছে দেশবাসী। তাপমাত্রা ভোগাচ্ছে সবাইকে। রোদের কারণে ত্বকে দেখা দিচ্ছে লালচে ভাব। অনেকের ত্বকে পড়ছে কালচে ছোপও। যারা প্রতিদিন বাইরে বের হন তাদের হাত বা মুখের যে অংশে রোদ বেশি লাগছে সেখানে হচ্ছে ফুসকুড়িও।

মুখ ও ত্বকের কালচে দাগছোপ দূর করতে অনেকে বাজারচলতি প্রসাধনী ব্যবহার করতে চান না। এমতাবস্থায় ভরসা রাখতে পারেন ঘরোয়া উপকরণে। এই গরমে ত্বকের পরিচর্যায় ব্যবহার করতে পারেন ডাবের পানি। কীভাবে? জেনে নিন-

১. রোদে পোড়াভাব দূর করে ডাবের পানি:
ত্বক থেকে রোদে পোড়া ভাব দূর করতে ডাবের পানির তুলনা নেই। সূর্যের অতিবেগুনি রশ্মি দীর্ঘ সময় ত্বকে ঢুকলে তা থেকে সানবার্ন হতে পারে। এমনকি ত্বকের মেলানিন রঞ্জকের তারতম্যও দেখা দিতে পারে। ডাবের পানিতে আছে সাইটোকাইন নামের যৌগ যা অকাল বার্ধক্য রোধ করতে পারে। এছাড়া অ্যান্টি অক্সিড্যান্টে ভরপুর ডাবের পানি ত্বকের প্রদাহ কমাতে সাহায্য করে। ত্বকের কোলাজেন তৈরিতেও ডাবের পানি বিশেষ ভূমিকা নিতে পারে।

২. টোনার হিসেবে ডাবের পানি:
ডাবের পানির সঙ্গে গ্রিন টি মিশিয়ে টোনার হিসাবে ব্যবহার করতে পারেন। রোদে বের হওয়ার আগে মুখ পরিষ্কার করে এই টোনার লাগিয়ে নিন। এতে ত্বকে কালচে দাগ পড়বে না।

৩. মাস্ক হিসেবে ডাবের পানি:
ঘরোয়া ফেস মাস্ক তৈরি করতে পারেন ডাবের পানি দিয়ে। ত্বক অত্যধিক শুষ্ক হলে পেঁপে বাটার সঙ্গে ডাবের পানি আর মধু মিশিয়ে মুখে মাখুন। সপ্তাহে ২ দিন এক মাস্ক মেখে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঈষদুষ্ণ পানি দিয়ে ধুয়ে নিন। এতে ত্বক হবে নরম ও মসৃণ।

৪. স্ক্রাবিং হিসেবে ডাবের পানি
স্ক্রাবিং মাস্ক হিসেবেও ব্যবহার করতে পারেন ডাব। এক কাপ ডাবের পানির সঙ্গে দুই চামচ চিনি বা কফি পাউডার মিশিয়ে মুখে মালিশ করুন। এতে ত্বকের মৃতকোষ, ধুলোময়লা উঠে যাবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top