shomoynew_wp969 শরীরচর্চার আগে কলা বা খেজুর খান, জেনে নিন কোনটি বেশি উপকারী | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


শরীরচর্চার আগে কলা বা খেজুর খান, জেনে নিন কোনটি বেশি উপকারী


প্রকাশিত:
৪ জুন ২০২৫ ০৭:০৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৪

ছবি সংগৃহীত

যারা ফিটনেস সচেতন, তাদের ডায়েটে কলা ও খেজুর ভিন্নমাত্রায় প্রাধান্য পেয়ে থাকে। শরীরচর্চার আগে অল্প পরিমাণে পুষ্টির জন্য অনেকেই একটি কলা বা কয়েকটি খেজুর খেয়ে থাকেন। কারণ উভয় ফলই বিভিন্ন ভিটামিন ও খনিজ উপাদানে ভরপুর। ফলে শরীরচর্চার সময়ে দেহের প্রয়োজনীয় শক্তির অভাব হয় না। কিন্তু প্রি-ওয়ার্কআউট খাবার হিসেবে কলা ও খেজুরের মধ্যে কোনটি বেশি উপকারী, তা জানা আবশ্যক।

কলা ও খেজুর— উভয়েই শরীরচর্চার আগে ছোট স্ন্যাক হিসেবে উপকারী। কিন্তু কলার তুলনায় এ ক্ষেত্রে খেজুর কিছুটা এগিয়ে রয়েছে। কারণ খেজুরে উপস্থিত প্রাকৃতিক শর্করা ও ফাইবার কলার তুলনায় দ্রুত হজম হয়। ফলে শরীর তার প্রয়োজনীয় শক্তি পায় দ্রুত।

অন্যদিকে শরীরচর্চার পর কলা বেশি উপকারী। কারণ কলা অনেকক্ষণ পেটভর্তি রাখে এবং ধীরে ধীরে হজম হয়। তবে কলা ও খেজুরের মধ্যে যে কোনো একটিকে শরীরচর্চার আগে খাওয়া যেতে পারে। সিদ্ধান্তটি একান্তই আপনার ব্যক্তিগত।

এবার শরীরচর্চার ক্ষেত্রে খেজুর কি ভূমিকা রাখতে পারে। খেজুরের মধ্যে প্রচুর পরিমাণে শর্করা, পটাশিয়াম ও ফাইবার আছে। আকারে ছোট ও দ্রুত হজম হয় খেজুর। তাই শরীরচর্চার আগে খেজুর খাওয়া ভীষণ উপকারী। পেশির গঠন ঠিক রাখতে ও শক্তি জোগাতে সাহায্য করে খেজুর। খেজুরে উপস্থিত কার্বোহাইড্রেট সহজে হজম হয় বলে প্রি-ওয়ার্কআউটে খেজুর খেলে উপকার বেশি।

আর কলার মধ্যে জটিল কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি। কলা পটাশিয়াম ও ফাইবারে পরিপূর্ণ। ফলে শরীরচর্চার দেহে শর্করার ভারসাম্য বজায় রাখে কলা। কিন্তু কলা হজম করতে বেশি সময় লাগে। তাই শরীরচর্চার আগে খেলে অনেক ক্ষেত্রেই কাঙ্ক্ষিত সময়ে দেহে শক্তির অভাব ঘটতে পারে। সে ক্ষেত্রে ‘পোস্ট ওয়ার্কআউট’ পর্বে বা শরীরচর্চার পর কলা খাওয়া যেতে পারে। রক্তে শর্করার পরিমাণ বজায় রাখার পাশাপাশি পেশির পুনর্গঠনে সাহায্য করে কলা।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top