shomoynew_wp969 ভালো ঘুমের জন্য কোন চা খাবেন? | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ভালো ঘুমের জন্য কোন চা খাবেন?


প্রকাশিত:
২ জুন ২০২৫ ০৬:০৯

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৫

ছবি সংগৃহীত

রাতে ঘুমাতে সমস্যা হচ্ছে? চিন্তা করবেন না, আপনি একা নন। আজকাল অনিদ্রা এবং ঘুমের ব্যাধি আগের চেয়ে অনেক বেশি পরিচিত সমস্যা হয়ে উঠেছে। ফলস্বরূপ অনেকেই ভালো ঘুমের জন্য প্রতিকার খোঁজেন। আপনি কি এই ধরনের প্রতিকার খুঁজছেন? তাহলে রাতের রুটিনে এক কাপ পুদিনা চা যোগ কথা ভাবতে পারেন। এটি বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা নিয়ে আসে, যা ঘুমানোর আগে পানীয় হিসেবে দুর্দান্ত। চলুন জেনে নেওয়া যাক, কেন পুদিনা চা ভালো ঘুমের জন্য কার্যকরী-

১. পেশী শিথিলকারী হিসেবে কাজ করে

পেশীর কঠোরতা থেকে মুক্তি পেতে চান? ঘুমানোর আগে এক কাপ পুদিনা চা পান করতে পারেন। পুদিনা পাতায় মেন্থল থাকে, যা শীতল প্রভাব ফেলে এবং পেশীর টান উপশম করতে সাহায্য করতে পারে। এটি একটি প্রাকৃতিক শিথিলকারী হিসেবে কাজ করে এবং শান্তিতে ঘুমাতে সাহায্য করে।

২. মানসিক চাপ দূর করতে সাহায্য করে

পেশীর টান দূর করার পাশাপাশি পুদিনা মানসিক চাপ দূর করতেও সাহায্য করতে পারে। জার্নাল অফ ফার্মেসি অ্যান্ড ফার্মাকগনোসি রিসার্চে প্রকাশিত একটি গবেষণায় দেখা গেছে যে, পুদিনা মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে ইতিবাচক প্রভাব ফেলেছে। তাই যদি মানসিক চাপ অনুভব করেন, তাহলে বিছানায় যাওয়ার আগে এই চা পান করার চেষ্টা করুন।

৩. হজমে সাহায্য করে

পুদিনা চা পান করার আরেকটি আশ্চর্যজনক সুবিধা হলো এটি হজমকে উন্নত করে। পুদিনা পাতা হজমজনিত ব্যাধির চিকিৎসার জন্য ব্যাপকভাবে ব্যবহৃত হয়। এতে উপস্থিত মেন্থল ব্যথা উপশম করতে, খিঁচুনি কমাতে এবং হজমের পেশী শিথিল করতে সাহায্য করতে পারে। কিছু গবেষণায় দেখা গেছে যে, পুদিনা তেল ইরিটেবল বাওয়েল সিনড্রোমের মতো হজমজনিত সমস্যা নিয়ন্ত্রণে কাজ করে।

৪. ক্যাফেইনমুক্ত

পুদিনা পাতায় ক্যাফেইন থাকে না। আমরা সবাই জানি, রাতে ক্যাফেইনযুক্ত পানীয় পান করলে ঘুম ব্যাহত হতে পারে। কিন্তু যদি পুদিনা পাতার চা পান করেন, তাহলে আপনার রাতের ঘুম ভালো হবে। তাই রাতে এটি উপভোগ করুন এবং ঘুমের সমস্যাকে বিদায় জানান।

৫. নাক পরিষ্কার করে

নাকের ভেতরটা পরিষ্কার থাকলে নিঃশ্বাস নেওয়া সহজ হয়, যার ফলে আরামদায়ক ঘুম হয়। আমাদের অনেকেই রাতে নাক বন্ধ হয়ে যায়। পুদিনা পাতার চা খেলে আর তা করতে হবে না। কারণ পুদিনা পাতায় মেন্থল থাকে, যা একটি প্রাকৃতিক কনজেস্ট্যান্ট। এটি শ্বাসনালী খুলতে এবং শ্লেষ্মা পাতলা করতে সাহায্য করে।

পুদিনা পাতার চা কীভাবে তৈরি করবেন?

এক কাপ তৈরি করতে, প্রথমে আধা চা চামচ কুচি করা আদা পানিতে ফুটিয়ে তাতে ৬-৭টি পাতা যোগ করুন। ৫ মিনিটের জন্য ফুটিয়ে নিন, তারপর ছেঁকে এবং গরম করে পান করুন। মিষ্টি করার জন্য মধুও মেশাতে পারেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top