shomoynew_wp969 চুলের যত্নে আলুর ব্যবহার | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


চুলের যত্নে আলুর ব্যবহার


প্রকাশিত:
৬ এপ্রিল ২০২৫ ০৭:০৬

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৩

ছবি সংগৃহীত

আলু এমন একটি সবজি যা সব তরকারিতেই সহজে মানিয়ে যায়। ভাজি, ভুনা, তরকারি সবভাবেই এটি রান্না করা যায়। তবে কেবল খাবার হিসেবে নয়, চুলের জন্যও আলু দারুণ উপকারি। এতে আছে ভিটামিন বি, ভিটামিন সি, জিঙ্কের মতো সব উপাদান যা চুলের গঠনে সাহায্য করে।

রাসায়নিকে ভরপুর প্রসাধনী ব্যবহার না করে এই প্রাকৃতিক উপাদান দিয়ে চুলের যত্ন নিতে পারেন। কীভাবে আলু দিয়ে চুলের যত্ন নেবেন জেনে নিন-

আলুর তৈরি হেয়ার সিরাম

আলু পেস্ট করে রস বের করে নিন। এর সঙ্গে মেশান ৫-৬ ফোঁটা লেবুর রস, ১/৪ চামচ হলুদ গুঁড়ো এবং ১/২ চামচ নারকেল তেল। উপকরণগুলো ভালো করে মিশিয়ে কাচের বোতলে ঢেলে নিন। ব্যাস, আলুর হেয়ার সিরাম তৈরি।

এই হেয়ার সিরাম চুলের ফলিকলে পুষ্টি জোগায় এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন উন্নত করতে সাহায্য করে। রাতে ঘুমানোর আগে এই হেয়ার সিরাম স্ক্যাল্পে মেখে নিন। সকালে শ্যাম্পু করে নিন। শ্যাম্পুতে অ্যালোভেরা জেল থাকলে বেশি উপকার মিলবে।

আলুর তৈরি হেয়ার মাস্ক

চুলের জেল্লা বাড়াতে সাহায্য করে আলুর তৈরি হেয়ার মাস্ক। এক কাপ আলুর রসের সঙ্গে ১ চামচ মধু আর ১টি ডিমের হলুদ অংশ মিশিয়ে নিন। হেয়ার মাস্ক তৈরি। এই হেয়ার মাস্ক স্ক্যাল্পে মেখে নিন। হাল্কা হাতে মালিশ করুন। আধ ঘণ্টা রেখে শ্যাম্পু করে নিন।

খুশকি দূর করতে আলু

খুশকি দূর করতেও দারুণ কাজ করে আলু। ২ চামচ আলুর রসের সঙ্গে ১/২ চামচ গ্লিসারিন, ১/২ চামচ কাঁচা দুধ আর ৬ ফোঁটা মধু মিশিয়ে নিন। এবার এই হেয়ার মাস্ক স্ক্যাল্পে ভালো করে লাগিয়ে রাখুন। ২০ মিনিট রেখে শ্যাম্পু করে নিন। এতে খুশকি দূর হবে সহজেই।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top