shomoynew_wp969 আনারস দিয়ে মুরগির মাংসের রেসিপি | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


আনারস দিয়ে মুরগির মাংসের রেসিপি


প্রকাশিত:
২৩ মার্চ ২০২৫ ০৫:১০

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১৩

ছবি সংগৃহীত

মধ্যবিত্ত পরিবারের প্রোটিনের জন্য মুরগির মাংসকে আশীর্বাদ বলা হয়। এই মুরগি মাংসকে তারা বিভিন্নভাবে রান্না করে থাকেন। তবে আজকে আপনাদের জানাব মুরগির মাংসের ভিন্ন এক রেসিপি। চলুন, জেনে নেওয়া যাক।

উপকরণ

১. হাড় ছাড়া মুরগির মাংস আধা কেজি

২. আদা বাটা এক চা চামচ

৩. রসুন বাটা আধা চা চামচ

৪. সয়া সস এক চা চামচ

৫. লবণ স্বাদ মতো

৬. লাল মরিচ গুঁড়া আধা চা চামচ

৭. আনারস ছোট টুকরো করা এক কাপ

৮. আনারসের রস আধা কাপ

৯. লেবুর রস দুই টেবিল চামচ

১০. চিনি এক চা চামচ

১১. তেল দুই টেবিল চামচ

প্রণালি

মুরগির মাংস ছোট টুকরো করে নিন। আদা, রসুন, মরিচ গুঁড়া ও সয়াসস দিয়ে মুরগির মাংস মেখে আধা ঘণ্টা রেখে দিন। একটি কড়াইয়ে আনারসের রস চিনি দিয়ে জাল দিন, চিনি গলে গেলে লেবুর রস ছড়িয়ে নামিয়ে নিন।

এবার একটি ছড়ানো প্যানে তেল দিয়ে, মাখানো মুরগির মাংস ভাজুন।

প্রয়োজনে অল্প পানি ব্যবহার করা যেতে পারে। লবণ ছিটিয়ে ঢেকে রাখুন। মুরগি সিদ্ধ হয়ে এলে আনারস টুকরোগুলো দিয়ে নেড়ে আবার কিছু সময় ঢেকে রাখুন।

আনারস নরম হয়ে এলে আনারস চিনি আর লেবুর মিশ্রণ ছড়িয়ে হালকা আঁচে ঢেকে রাখুন।

মাখা মাখা হয়ে এলে নেড়ে নামিয়ে নিন। গরম ভাত বা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top