shomoynew_wp969 ভার্জিন মোহিতো: গরমে স্বস্তি | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


ভার্জিন মোহিতো: গরমে স্বস্তি


প্রকাশিত:
১৭ এপ্রিল ২০২৪ ০৫:২৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯

ছবি- সংগৃহীত

প্রচণ্ড গরমে জীবন ওষ্ঠাগত। এসময়ে ঠান্ডা পানীয় গলায় দিলে মেলে শান্তি। তাই লেবুর শরবত, ফলের জুস থাকে খাবার তালিকায়। স্বাদে কিছুটা পরিবর্তন আনতে বানিয়ে ফেলতে পারেন ভার্জিন মোহিতো। কীভাবে তৈরি করবেন? চলুন জেনে নিই রেসিপি-

উপকরণ

সোডা ওয়াটার- ২৫০ মিলিগ্রাম

পাতিলেবু- ৪ টুকরো
পুদিনা পাতা- আধ কাপ টাটকা
বিট লবণ- আধ চামচ
চিনি গুঁড়ো- ২ চা চামচ

প্রণালি
একটি গ্লাসে চিনির গুঁড়ো, বিট লবণ, পুদিনা পাতা আর লেবুর রস একসঙ্গে থেঁতো করে নিন। এবার গ্লাসের মধ্যে পরিমাণমতো বরফ আর সোডা মিশিয়ে নিয়ে চামচ দিয়ে গুলিয়ে নিন।

গ্লাসের উপর থেকে গোল করে কাটা লেবুর টুকরো আর কিছুটা পুদিনা পাতা সাজিয়ে পরিবেশন করুন মজাদার ভার্জিন মোহিতো।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top