shomoynew_wp969 রোজায় পানিশূন্যতা রোধে যা করবেন | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


রোজায় পানিশূন্যতা রোধে যা করবেন


প্রকাশিত:
১২ মার্চ ২০২৪ ০৮:৫৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫০

প্রতীকী ছবি

সারাদিন রোজা রাখার পর শরীরে পানিশূন্যতা হওয়ার ঝুঁকি থাকে। যেহেতু গরম শুরু হয়েছে এ কারণে শরীরে পানির ঘাটতি পূরণে বিশেষভাবে নজর দিতে হবে। এজন্য ইফতারের পর থেকে সেহেরি পর্যন্ত পর্যাপ্ত পানি পান প্রয়োজন। শরীরে পানি অভাব হলে শরীর ক্রমশ খারাপ হতে থাকে। পর্যাপ্ত পানি পানে পেট পরিষ্কার থাকবে এবং শরীর থেকে টক্সিন বের হয়ে যাবে।

রোজায় পানিশূন্যতা রোধে আরও যা করবেন-

চা ও কফি বেশি না খাওয়াই ভালো: এই সময়ে সেহেরি বা ইফতারে বেশি পরিমাণে চা বা কফি না খাওয়াই ভালো। এতে শরীরের পানির ঘাটতি দেখা দেবে। সারাদিন গ্যাস, অ্যাসিডিটির সমস্যা হবে। তাই আগেই সাবধান হোন। এতে কিন্তু মাথাব্যথা থেকেও মুক্তি মিলবে।

ডাবের পানি পানি করুন: ইফতার বা সেহেরিতে ডাবের পানি খেতে পারেন। এতে শরীরে পানির ঘাটতি পূরণ হবে। সেই সঙ্গে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়বে। সারাদিন নিজেকে ক্লান্ত লাগবে না। মাথাব্যথার সমস্যা থেকে মুক্তি পাবেন।

ফলের রস ও ফল খান :সেহরি ও ইফতারের সময় ফলের রস খাবেন। এতে আপনার শরীর হাইড্রেট থাকবে। চাইলে গোটা ফলও খেতে পারেন। এটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুব ভালো। শরীর সুস্থ রাখতে সাহায্য করে এগুলি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top