shomoynew_wp969 নখ ভাঙলে মনোযোগ দিন স্বাস্থ্যে | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


নখ ভাঙলে মনোযোগ দিন স্বাস্থ্যে


প্রকাশিত:
১৭ ফেব্রুয়ারি ২০২৪ ০৬:৩২

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৫৩

ফাইল ছবি

নখ বড় করার শখ অনেকেরই। পুষ্টির ঘাটতি থাকলে অবশ্য নখ ভেঙে যায়। পানির ঘাটতি থাকলেও হতে পারে। তবে অনেকেরই মূলত নখ ভাঙার অসুস্থতার বিষয়ে মনোযোগ থাকে না। কিন্তু স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার অনেক কারণ রয়েছে।

নখ ভঙ্গুর যাতে না হয় সেজন্য যা করবেন:

খাদ্যতালিকার দিকে মনোযোগ দেওয়া জরুরি-
ওমেগা ৩ ফ্যাটি অ্যাসিড নখ শক্তিশালী করে। আপনার খাদ্যতালিকায় প্রোটিন, বায়োটিন, ভিটামিন এ, সি, এবং ই এবং ক্যালসিয়াম, জিঙ্ক এবং আয়রনের মতো খনিজ আছে কি-না যাচাই করুন। প্রোটিন সমৃদ্ধ খাবার যেমন চর্বিহীন মাংস, মাছ, ডিম নখের শক্তি বাড়ায়।

হাইড্রেটেড থাকুন-
নখ ভেতর থেকে হাইড্রেটেড রাখতে সারা দিন পর্যাপ্ত পরিমাণে পানি খেতে হবে। একটু বেশি নখের স্বাস্থ্য নিয়ে চিন্তিত হওয়া খারাপ না। সেক্ষেত্রে নিয়মিত ময়শ্চারাইজিং হ্যান্ড ক্রিম বা কিউটিকল অয়েল লাগালে নখ এবং আশেপাশের ত্বক হাইড্রেট থাকবে। এভাবে নখ ভাঙার ঝুঁকি কমে যাবে।

নখের যত্ন নেওয়ার কিছু নিয়ম-
সবসময় রাসায়নিকযুক্ত প্রসাধনী ব্যবহার কিংবা অত্যধিক ফাইলিং এড়িয়ে চলুন। নখ খুব বেশি লম্বা করবেন না। ভেঙে যাওয়ার ঝুঁকি এড়াতে নিয়মিত ট্রিম করুন। প্রতিদিন সকালে এবং সন্ধ্যায় অলিভ অয়েল ঘষে নিন নখে। অলিভ অয়েলে থাকা ভিটামিন-ই নখে পুষ্টি যোগাবে ও শক্ত করবে নখ। নারকেল তেল মালিশ করলেও উপকার পাবেন। ব্যাকটেরিয়া বা ছত্রাকের সংক্রমণ প্রতিরোধ করতে নখ পরিষ্কার এবং শুকনো রাখুন। আক্রমনাত্মকভাবে কিউটিকল কাটা বা পিছনে ঠেলে দেওয়া এড়িয়ে চলুন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top