shomoynew_wp969 হোটেল রুমের চাদর সাদা হয় কেন? | লাইফস্টাইল | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


হোটেল রুমের চাদর সাদা হয় কেন?


প্রকাশিত:
২ জানুয়ারী ২০২৪ ০৮:৩৯

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৯

ফাইল ছবি

শীতকাল মানে ব্যাগ গুছিয়ে ঘুরতে বেরিয়ে পড়া। ট্যুর বা ভ্রমণের জন্য যেন উপযুক্ত সময় এটি। বেড়াতে গিয়ে বিভিন্ন জায়গায় হোটেলে নিশ্চয়ই থেকেছেন। একটি বিষয় কি কখনো খেয়াল করেছেন? বেশিরভাগ হোটেলেই, বিছানার চাদর আর বালিশ সাদা রঙের হয়ে থাকে।

কিন্তু সাদা রঙ তো অন্য রঙের তুলনায় দ্রুত ময়লা হয়? এরপরও কেন হোটেল কর্তৃপক্ষ এই রঙই বেছে নেন? চলুন জানা যাক-

এই চল শুরু হয় নব্বইয়ের দশকে। শোনা যায় নব্বইয়ের দশকে আমেরিকার একটি হোটেলে প্রথম সাদা চাদর ব্যবহার শুরু করে। এরপর থেকেই এই প্রথা চলে আসছে। বলা হয়, পরিষ্কার সাদা বালিশ আর চাদর হোটেলে আসা অতিথিদের মনে আলাদা এক স্নিগ্ধতার অনুভূতি তৈরি করে।

হোটেল রুমে বিছানার চাদর আর বালিশ সাদা রঙ হওয়ার পেছনে কিন্তু বৈজ্ঞানিক ব্যাখ্যাও রয়েছে। সাদা রং আলোর সবচেয়ে বেশি প্রতিফলন ঘটায়। এজন্য সাদা চাদর, বালিশ বা পর্দা ব্যবহার করলে হোটেলের ঘর অনেক বেশি উজ্জ্বল দেখায়। সাদা রং ব্যবহার করলে ঘর অপেক্ষাকৃত বড়ও দেখায়।

চাদরের রঙ সাদা হওয়ার আরেকটি বড় কারণ হলো সহজে ধোয়া। সব চাদর সাদা হওয়ায় একইসঙ্গে সহজে সবগুলো চাদর ধুয়ে ফেলা যায়। যদি ভিন্ন রঙের চাদর ব্যবহার করা হতো, তবে এক চাদরের রঙ অন্য চাদরে লেগে যাওয়া আশঙ্কা থাকতো। এই ঝুঁকি সহজে এড়াতে সাদা রঙ ব্যবহার হয়।

হোটেলের দেওয়াল বা পর্দা যে রঙেরই হোক না কেন, সাদা বিছানার চাদর আর বালিশের কভার সহজেই সেই রঙের সঙ্গে মানিয়ে যায়। এটিও একটি কারণ বটে। হোটেল কক্ষের চাদর সাদা হওয়ার আরেকটি কারণ হলো, এই রঙটি বিলাসিতার প্রতীক। হোটেল রুমে অতিথি প্রবেশ করে সফেদ চাদর দেখলে মন প্রফুল্ল হয়। তারা বুঝে নেন এই হোটেলের সবকিছু পরিচ্ছন্ন। আর ভালো ঘুমের জন্যও রঙটি সহায়ক।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top