shomoynew_wp969 মাদক মামলায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেলিম কারাগারে | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


মাদক মামলায় ইন্ডাস্ট্রিয়ালিস্ট সেলিম কারাগারে


প্রকাশিত:
৫ সেপ্টেম্বর ২০২২ ১৮:২৪

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৯:০২

 ছবি : সংগৃহীত

রাজধানীর বনানীর একটি বাসায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের মামলায় বলাকা ব্লেড (বর্তমান সামাহ রেজর ব্লেডস) ইন্ডাস্ট্রিয়াল লিমিটেডের পরিচালক সেলিম সাত্তারের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (৫ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আহমেদ হুমায়ন কবীর শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে সেলিম সাত্তারকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক নাজমুল হোসেন খান।

আসামির পক্ষে অ্যাডভোকেট সালেহ উদ্দিন জামিন আবেদন করে জানান, ‘সেলিম সাত্তার ঘটনার সাথে জড়িত না। তিনি সুইজারল্যান্ডের নাগরিক। হয়রানি করতে মামলায় তাকে জড়ানো হয়েছে। তিনি শারীরিকভাবে অসুস্থ। এ জন্য তার জামিন প্রার্থনা করছি।’ শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

অসুস্থ বিবেচনায় সেলিম সাত্তারকে কারাগারে না পাঠিয়ে হাসপাতালে চিকিৎসা দেওয়ার আবেদন করেন আইনজীবী সালেহ উদ্দিন। আদালত কারাবিধি অনুযায়ী কারাকর্তৃপক্ষকে চিকিৎসা দেওয়ার আদেশ দেন।

এর আগে গতকাল রোববার (৪ সেপ্টেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে বনানীর এম ব্লকের ১১ নম্বর রোডের ৭৭ নম্বরের বাসার একটি ফ্ল্যাটে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। অভিযানে ওই বাসা থেকে বিদেশি মদ, কোকেন, ক্রিস্টাল, মিথাঅ্যামফিটামিন/আইস, এমডিএমএ, এলএসডি, সিনথেটিক গাঁজা ও সীসা উদ্ধার করা হয়।

ওই ঘটনায় আজ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গুলশান সার্কেলের পরিদর্শক নাজমুল হোসেন খান বনানী থানায় মামলাটি দায়ের করেন।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top