shomoynew_wp969 তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য

তথ্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি


প্রকাশিত:
৬ ডিসেম্বর ২০২১ ১৮:৫৩

আপডেট:
৬ ডিসেম্বর ২০২১ ২৩:০৫

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান। ফাইল ছবি

তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপিপন্থী আইনজীবীরা।

সোমবার (০৬ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত নেতারা এ কথা জানান।

এ সময় লিখিত বক্তব্যে সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে ডা. মুরাদ হাসান যে ‘অশ্লীল ও কুরুচিপূর্ণ’ বক্তব্য দিয়েছেন তা প্রত্যাহার করে তাকে ক্ষমা চাইতে হবে। সরকারের একজন ‘কথিত দায়িত্বশীল’ প্রতিমন্ত্রী তাদের তরুণ ব্যারিস্টার সম্পর্কে যে লাগামহীন মন্তব্য করেছেন তা শুধু নিন্দনীয়ই ও পরিত্যাজ্য। তার এই মন্তব্য দেশের প্রতিটি নাগরিকের জন্য, বিশেষ করে নারীর প্রতি চরম অবমাননাকর।

ব্যারিস্টার কাজল আরও বলেন, তারা লক্ষ করছেন ডা. মুরাদ হাসান তার রাজনৈতিক প্রতিপক্ষ সম্পর্কে লাগামহীনভাবে অশ্লীল ও কুরুচিপূর্ণ মন্তব্য করেই চলেছেন। এমনকি তিনি যা বলেন তা সরকারের শীর্ষ নেতৃত্বকে জানিয়েই করেন বলে নিজেই দাবি করেন। প্রতিমন্ত্রী মুরাদ তার কর্মকাণ্ড ও কুরুচিপূর্ণ মন্তব্যের মাধ্যমে সাংবিধানিক শপথ ভঙ্গ করছেন বলে উল্লেখ করেন তিনি।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top