shomoynew_wp969 সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য ৪৮৯টি পদ সৃজনের সিদ্ধান্ত | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


সুপ্রিম কোর্ট সচিবালয়ের জন্য ৪৮৯টি পদ সৃজনের সিদ্ধান্ত


প্রকাশিত:
৭ ডিসেম্বর ২০২৫ ১৪:০২

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ১৫:৫৮

ছবি : সংগৃহীত

সুপ্রিম কোর্ট সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারী পদে নিয়োগের জন্য মোট ৪৮৯টি পদ সৃজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। ৪৮৯টি পদের মধ্যে কর্মকর্তা পদে ১০৭টি এবং সহায়ক কর্মচারী পদে ৩৮২টি পদে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। ১০৭টি কর্মকর্তা পদের মধ্যে জুডিসিয়াল সার্ভিসের প্রশাসনিক পদ ১০৫, মুখ্য হিসাবরক্ষণ কর্মকর্তা পদ একটি এবং সিস্টেম অ্যানালিস্টের পদ একটিতে নিয়োগের সিদ্ধান্ত হয়েছে।

রোববার (৭ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫ অনুযায়ী গঠিত ‘পদ সৃজন’ কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় উপস্থিত সদস্যের সর্বসম্মতি মতামতের ভিত্তিতে গৃহীত হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

কমিটির সভাপতি আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় পদ সৃজন কমিটির মোট আট সদস্যের মধ্যে সাত সদস্য উপস্থিত ছিলেন

উল্লেখ্য, সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি, সুপ্রিম কোর্ট সচিবালয়, প্রশাসনিক ট্রাইব্যুনাল ও অধস্তন আদালতের সাংগঠনিক কাঠামো পরিবর্তনসহ কর্মকর্তা-কর্মচারীদের পদ সৃষ্টি, বিলোপ বা বিন্যাসে ‘পদ সৃজন’ কমিটি গঠন করা হয়েছে। সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ, ২০২৫-এর ১৭ ধারা অনুসারে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামকে সভাপতি করে গত ১ ডিসেম্বর এই কমিটি গঠন করা হয়।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top