shomoynew_wp969 ঢাকা উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি রাজ কারাগারে | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি ২০২৬, ২২শে মাঘ ১৪৩২


ঢাকা উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি রাজ কারাগারে


প্রকাশিত:
২৭ আগস্ট ২০২৫ ০৩:৫১

আপডেট:
৪ ফেব্রুয়ারি ২০২৬ ২০:৩৩

ছবি সংগৃহীত

চার মামলায় দণ্ডপ্রাপ্ত ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি এস এম মিজানুর রহমান রাজকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

বুধবার (২৭ আগস্ট) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে এ আদেশ দেন।

এদিন সাবেক ছাত্রদল নেতা রাজ আদালতে আসেন। এসময় তার সমর্থকেরা আদালত চত্ত্বরে উপস্থিত হয়ে নানা স্লোগান দিতে থাকেন। পরে শেরাবাংলা নগর থানার মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জামশেদ আলমের আদালতে আত্মসমর্পণ করেন। শুনানি শেষে এই মামলায় তাকে কারাগারে পাঠানো হয়। এছাড়া তেজগাঁও, রমনা ও উত্তরখান থানার তিন মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়ার আদালতে আত্মসমর্পণ করেন। পরে এই তিন মামলায় তাকে পাঠানোর আদেশ দেন আদালত। এরপর পুলিশ প্রহরায় তাকে আদালতের হাজতখানায় নেওেয়া হয়। তখন তার সমর্থকেরা স্লোগান দিতে থাকেন।

এ বিষয়ে তার আইনজীবী নিহার হোসেন ফারুক বলেন, সাবেক ছাত্রনেতা রাজের চার মামলায় নয় বছরের সাজা হয়েছিল। ফ্যাসিস্ট সরকার মিথ্যা মামলায় তাজে সাজা দেন। এসব মামলায় আজ আত্মসমর্পণ করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। আমরা শিগগিরই এসব মামলায় উচ্চ আদালতে আপিল করব।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top