shomoynew_wp969 মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ | আইন-আদালত | Daily Mail | Popular Online News Portal in Bangladesh

বৃহঃস্পতিবার, ৫ই ফেব্রুয়ারি ২০২৬, ২৩শে মাঘ ১৪৩২


মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন দিতে হাইকোর্টের নির্দেশ


প্রকাশিত:
১১ ফেব্রুয়ারি ২০২৫ ০৪:১৪

আপডেট:
৫ ফেব্রুয়ারি ২০২৬ ০৮:৪৮

ফাইল ছবি

বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে (বিএমজেপি) রাজনৈতিক দল হিসেবে নিবন্ধন দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। নির্বাচন কমিশনকে এ নির্দেশনা বাস্তবায়ন করতে বলা হয়েছে।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিচারপতি শশাঙ্ক শেখর সরকার ও বিচারপতি এ. কে. এম. রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তাজুল ইসলাম ও মো. ওমর ফারুক। ইসির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মুনতাসীর মাহমুদ রহমান। তাকে সহযোগিতা করেন এএনএম আশিকুর রহমান খান।

আইনজীবী জানান, এর আগে ইলেকশন কমিশন প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টিকে নিবন্ধন না দেওয়ায় দলটির সভাপতি সুকৃতি কুমার মন্ডল পিটিশনার হয়ে হাইকোর্টে রিট পিটিশনটি দায়ের করেন।

ইসির আইনজীবী মুনতাসীর মাহমুদ রহমান বলেন, কমিশনের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।



আপনার মূল্যবান মতামত দিন:


রিসোর্সফুল পল্টন সিটি (১১ তলা) ৫১-৫১/এ, পুরানা পল্টন, ঢাকা-১০০০।
মোবাইল: ০১৭১১-৯৫০৫৬২, ০১৯১২-১৬৩৮২২
ইমেইল : editordailymail@gmail.com, newsroom.dailymail@gmail.com
সম্পাদক: মো. জেহাদ হোসেন চৌধুরী

রংধনু মিডিয়া লিমিটেড এর একটি প্রতিষ্ঠান।

Developed with by
Top